সর্বোচ্চ দারিদ্র্যের বিভাগ বরিশাল, জেলা মাদারীপুর
দেশের ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে । অর্থাৎ প্রতি পাঁচজনের একজন দারিদ্র্যসীমার নিচে রয়েছে। সর্বোচ্চ দারিদ্র্যের হার বিভাগ হিসাবে বরিশাল এবং জেলা হিসাবে মাদারীপুর। আর ঢাকায় কামরাঙ্গীরচরে সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই এলাকায় ১৯.১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।
বরিশাল বিভাগটিতে বসবাস ১৫.২ শতাংশ দরিদ্র মানুষের। সবচেয়ে বেশি মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ৬৩.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং সবচেয়ে ধনী এলাকা ঢাকার পল্টন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত বৃহস্পতিবার প্রকাশিত দেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ থেকে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেশজুড়ে বিত্তশালী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক বৈষম্যের চিত্র ওঠে এসেছে। দেশে দারিদ্র্যের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সামনে আসা বিভিন্ন চ্যালেঞ্জগুলোকেও চিহ্নিত করা হয়েছে। ঢাকাসহ সারাদেশের ধনী ও দরিদ্র এলাকাগুলোর মধ্যে অর্থনৈতিক যে বিস্তর ফারাক, তাও জানা গেছে।
বিবিএস প্রতিবেদন অনুযায়ী, ঢাকা জেলার সামগ্রিক দারিদ্র্যের হার ১৯.৬ শতাংশ। আর সামগ্রিকভাবে দেশের দারিদ্র্যের হার ১৯.২ শতাংশ। দেশের গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার ২০.৩ শতাংশ আর শহরাঞ্চলে এই হার ১৬.৫ শতাংশ।
বিবিএস জানিয়েছে, এবার রংপুরকে পেছনে ফেলে বরিশাল সর্বোচ্চ দারিদ্র্যপীড়িত বিভাগ হিসেবে স্থান করে নিয়েছে। ২০১৬ সালে বরিশাল দারিদ্র্যের দিক থেকে ছিল পঞ্চম স্থানে। ওই বছর রংপুরের দারিদ্র্যের হার ছিল সর্বোচ্চ ৪৭.২৩ শতাংশ। ছয় বছর পর ২০২২ সালের হিসাবে, রংপুরের দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে ২৫ শতাংশ। বরিশালের দারিদ্র্যের হার ২৬.৪৯ শতাংশ থেকে সামান্য বেড়ে ২৬.৬ শতাংশে দাঁড়িয়েছে।
জেলা পর্যায়ে দেশের সর্বোচ্চ দারিদ্র্যের হার মাদারীপুরে ৫৪.৪ শতাংশ, যা জাতীয় গড়ের প্রায় তিনগুণ। বিবিএসের তথ্য অনুযায়ী, নোয়াখালীতে দারিদ্র্যের হার সর্বনি¤œ ৬.১ শতাংশ, যা জাতীয় গড়ের এক-তৃতীয়াংশ।
আর ঢাকা শহরে পল্টনে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে কম। এই এলাকার বসবাস করা মাত্র ১ শতাংশ
জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে রয়েছে। জরিপ অনুযায়ী, ঢাকায় দারিদ্র্যের হার কম এমন এলাকাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে
রয়েছে ধানমন্ডি। এ এলাকায় মাত্র ১.৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এরপরে রয়েছে গুলশান ৩.২ শতাংশ, মোহাম্মদপুর ৪.৬ শতাংশ, রামপুরা ৬.৩ শতাংশ, বাড্ডা ৭.৪ শতাংশ, বনানী ১১.৩ শতাংশ এবং মিরপুর ১২.৯ শতাংশ। জরিপে দেখা গেছে, ঢাকার কামরাঙ্গীরচরে সবচেয়ে বেশি ১৯.১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ২০১৭ সালের ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে নির্ধারিত আন্তর্জাতিক দারিদ্র্যসীমা হলো দৈনিক আয় ২৫৮ টাকা (১ ডলার ১২০ টাকা ধরে) বা ২.১৫ ডলার। অর্থাৎ দৈনিক ২.১৫ ডলারের কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।