সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে রেলের হাসপাতালগুলো -ফাওজুল কবির
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
উপদেষ্টা বলেন, শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে সমঝোতা চুক্তি করা হবে। এ মন্ত্রণালয়ের অধীনে থাকা চিকিৎসকদের সংযুক্তির মাধ্যমে পদায়ন করে রেলওয়ের হাসপাতাল অবকাঠামোকে বৃহত্তর পরিসরে ব্যবহার করবে সরকার।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলওয়ের হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। স্থানীয় সিভিল সার্জনসহ বিশেষ কমিটি গঠন করে সেগুলো পরিচালনা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে রেলওয়ে সমঝোতা চুক্তি করে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল ও ওষুধ-যন্ত্রপাতি সরবরাহ করে হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সেবা দেয়া হবে।
গতকাল জুমুয়াবার চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রধান স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে সমঝোতা চুক্তি করা হবে। এ মন্ত্রণালয়ের অধীনে থাকা চিকিৎসকদের সংযুক্তির মাধ্যমে পদায়ন করে রেলওয়ের হাসপাতাল অবকাঠামোকে বৃহত্তর পরিসরে ব্যবহার করবে সরকার। এ সময় হাসপাতালে সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামকে নির্দেশ দেন উপদেষ্টা।
রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের অধীনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, পাকশী, লালমনিরহাট ও সৈয়দপুরে হাসপাতাল রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ৪টি ও পশ্চিমাঞ্চল রেলের হাসপাতাল রয়েছে ৬টি। এসব হাসপাতালে ২৭০টি শয্যা থাকলেও অধিকাংশ সময় তা রোগী-শূন্য থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খেলাপি ঋণ কমাতে বিশেষ এক্সিট সুবিধা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাকরির পেছনে না ছুটে সমন্বিত চাষে সুমনের বছরে আয় ১৫ লাখ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)