সরে যাচ্ছে বৃহত্তম হিমশৈল, নজর রাখছে বিজ্ঞানীরা
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তিন দশকের বেশি সময় ধরে সাগরতলের মাটির সঙ্গে আটকে থাকার পর বিশ্বের বৃহত্তম হিমশৈল বা বরফখ-টি সরে যাচ্ছে। এ২৩এ নামের বরফখ-টি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটির তলদেশ মাটিতে আটকে গিয়ে বরফের দ্বীপে পরিণত হয়।
চার হাজার বর্গকিলোমিটার আয়তনের বরফখ-টি তুলনায় বৃহত্তর লন্ডনের দ্বিগুণেরও বেশি।
এটি ৪০০ মিটার পুরু। গত বছরই সরতে শুরু করেছিল বরফখ-টি। এবার তা দ্রুতগতিতে স্থান পরিবর্তন করছে।
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের দূরবর্তী অনুধাবন বিশেষজ্ঞ ড. অ্যান্ড্রু ফ্লেমিং বলেছে, বরফখ-টি ১৯৮৬ সাল থেকে আটকে আছে।
তবে সম্প্রতি এটি সরতে শুরু করেছে।
হিমশৈলটির ওপর নজর রাখছে বিজ্ঞানীরা। এটি যদি হিসাবমতো সাউথ জর্জিয়া দ্বীপে গিয়ে আটকে যায়, তাহলে ওই অঞ্চলের প্রাণীরা বিচরণের তৃণভূমি হারাবে।
অন্যদিকে এর অনেক বড় উপকারী দিকও আছে। বিশাল বরফখ-কে বিপদের বস্তু হিসেবে ভাবলে ভুল হবে। পরিবেশে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিশাল হিমশৈলগুলো গলে গেলে সেখান থেকে খনিজ ধূলিকণা বেরিয়ে আসে। ওই ধূলিকণা সমুদ্রের খাদ্য শৃঙ্খলের ভিত্তি তৈরি করা জীবগুলোর জন্য পুষ্টির উৎস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)