সরে দাঁড়াতে পারে তারেক-খালেদা, বিএনপিতে নতুন নেতৃত্বের জল্পনা
নেতৃত্ব নিয়ে আস্থার সংকটে ভুগছে প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন দলে সর্বেসর্বা। কিন্তু গত তিনটি জাতীয় নির্বাচনে তার নেতৃত্ব বিএনপিকে দুর্বল থেকে দুর্বলতর করেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক চাপ এবং নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত বিএনপির মূল নেতৃত্ব থেকে সরে যেতে পারেন জিয়া পরিবারের সদস্যরা। আরও সুনির্দিষ্ট করে বললে, তারেক জিয়া বিএনপির নির্বাহী দায়িত্ব ছেড়ে দিতে পারেন।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, এখনও যারা সক্রিয়ভাবে মাঠে থেকে বিএনপির রাজনীতি করছেন তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করার জন্য সবুজ সংকেত দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিষয়টি নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে বলেও একাধিক সূত্র দাবি করেছে।
তবে তারা বলছেন, বিএনপির নির্বাহী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দলের সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক থাকবে। আর এই সম্পর্কটা এতটাই মজবুত থাকবে যে, তাদের কথাই হবে দলের শেষ কথা।
যদিও বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই মনে করেন, জিয়া পরিবারের বাইরে বিএনপির অস্তিত্ব নেই। ফলে দলের নেতৃত্ব থেকে তাদের কোনোভাবেই বাদ দেয়ার সুযোগ নেই।
এমন দাবি করলেও একজন নেতা এই বিষয়টি স্বীকার করেন যে, বেগম খালেদা জিয়া এখন রাজনীতি থেকে দূরে। তারেক জিয়াও দেশে নেই। এই অবস্থায় মাঠের একজন সক্রিয় নেতা দরকার, যিনি দলকে নেতৃত্ব দেবেন। তিনিই দলের নেতাদের সঙ্গে মিলেমিশে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিতে পারবেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।