সরু চোখে... ভাইরাল হওয়া আর মুসলিম উম্মাহ’র স্বার্থে কাজ করা এক জিনিস না
, ০১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৩ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
কিন্তু বাস্তবতা হলো, মিডিয়ায় ভাইরাল হওয়া আর মুসলিম উম্মাহের স্বার্থে কাজ করা এক জিনিস না। ভাইরাল হওয়ার জন্য প্রয়োজন ভাইরাল ইস্যুতে টাচ করা। শুধু টাচ করলেই হবে না, বড় কোন জনগোষ্ঠীর বিরুদ্ধে যায় এমন কোন কথা বলবেন না। প্রয়োজনে তারা যা পছন্দ করে সেগুলো করে দেখাবেন। যেমন, বর্তমান তরুণ প্রজন্ম খেলাধূলা পছন্দ করে, তো আপনি সেই খেলাধূলাকে হারাম বলবেন না, বরং নিজেই ব্যাট-বল নিয়ে খেলে দেখাবেন আপনিও সেই খেলা পছন্দ করেন। মানে বিরাট জনগোষ্ঠীর সুবিধামত দ্বীন-ইসলামের নিয়ম-নীতি তৈরী করে দিবেন, ব্যস তাদের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। এভাবে যত গোষ্ঠীর সুবিধামত ইসলামী ভার্সন তৈরী করে দিতে পারবেন, তত গোষ্ঠীর সাপোর্ট পাবেন, তত বেশি ভাইরাল হবেন।
আর আপনি যখন চাইবেন মুসলিম উম্মাহের স্বার্থে কাজ করতে, তখন আপনার চিন্তাধারা থাকবে ভিন্ন। মুসলিম উম্মাহের সংকট কোন কোন স্থানে সেগুলো চিহ্নিত করে, সেসব বিষয়গুলো আগে সমাধান করার চেষ্টা করবেন। ইসলাম ও মুসলমানের পক্ষে কাজ করতে গিয়ে যারা সমস্যায় আক্রান্ত হয়েছেন, তাদের সাহায্যার্থে এগিয়ে আসবেন।
লক্ষ্য করুন, সাধারণ জনগণকে সাহায্য করা আর কোন মুসলমান ইসলামী কাজ করতে গিয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য করা কিন্তু এক জিনিস না। কথিত ভাইরাল হুযূররা সাধারণ জনগণকে সাহায্য করে সেক্যুলার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে যতটা আগ্রহী হন, মুসলিম পরিচয়ে একজন ব্যক্তি যখন বিপদে পড়ে তখন তাকে সাহায্য করতে ততটাই অনাগ্রহী হন।
আলহামদুলিল্লাহ, হারাম গানের বিরুদ্ধে প্রতিবাদ করে শহীদ হওয়া ইরফান আলী ভাইয়ের পরিবারকে সার্বিক আইনী সহায়তা প্রদানের আশ্বাস, নরসিংদী রেলস্টেশনে অশ্লীল পোষাকের বিরুদ্ধে প্রতিবাদ করে গ্রেফতার হওয়া মারজিয়া আক্তার শিলার জামিন নেয়া, ২১টি স্কুলের ছাত্রীদের বোরকা খুলতে বাধ্য করার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে “বোরকা পরা নারীদের সাংবিধানিক অধিকার” রুল বের করতে রাজারবাগ দরবার শরীফ উনার পক্ষ থেকেই উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো হলো বাস্তবে মুসলিম উম্মাহের স্বার্থে কাজ। এগুলো ভাইরাল হওয়ার ইস্যু নয়, বাস্তবেই মুসলিম উম্মাহের স্বার্থের ইস্যু।
রাজারবাগ দরবার শরীফ ভাইরাল হওয়াতে বিশ্বাসী নয়, বরং মুসলিম উম্মাহের সংকট নিরসনে কাজ করতে বিশ্বাসী।
-উম্মু আমিম
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












