সরিষার মধু বিদেশে গেলেও রয়ে যাচ্ছে কিছু সীমাবদ্ধতা!
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সরিষা থেকে সংগ্রহ করা মধু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা হচ্ছে। ক্ষেত থেকে এখন মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। তাদের পাশাপাশি এ কাজে যুক্ত হচ্ছেন স্থানীয় শিক্ষার্থীরাও। তবে এক্ষেত্রে বেশকিছু সীমাবদ্ধতাও রয়েছে। সরকারের সহযোগিতা পেলে এটি কাটিয়ে সরিষা থেকে পাওয়া এ মধু হয়ে উঠতে পারে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বড় একটি খাত।
মৌবক্স থেকে দেশীয় পদ্ধতিতে সংগ্রহ করা মধু বৈজ্ঞানিক পদ্ধতিতে ইলেক্ট্রনিক মেশিনে প্রক্রিয়াজাত করে বোতলে ভরে লেভেল লাগিয়ে বাজারজাত করা হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও যাচ্ছে সাতক্ষীরার মধু।
দু থেকে আড়াই মাসে ২৫ থেকে ৩০ মণ মধু সংগ্রহ করা যায় বলে জানিয়েছেন মৌয়ালরা। তবে বাজারে সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।
মৌমাছি ধরে রাখতে ও সংগ্রহ কাজের খরচ পোষাতে কিছুটা হিমশিম খেতে হয় তাদের। বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারের কাছে এ খাতে সহজ শর্তে ঋণের দাবি তাদের।
জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, ‘এ মধুর উৎপাদন যদি বাড়ানো যায়, তাহলে এ এলাকার মানুষের যেমন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে, তেমনি মধু প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। এ শিল্পে সরকারি অনুদান বা ঋণ দেয়া নিয়ে আমরা কাজ করছি ‘
কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, গত বছর সরিষা ক্ষেতের পাশে আট হাজার ৭৪২টি মৌবক্স বসিয়ে ৫৩ হাজার ৫১০ লিটার মধু সংগ্রহ করা হয়েছিল। এবার বক্সের সংখ্যা কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৫৩টি। যা থেকে ইতিমধ্যে ২৫ হাজার লিটার মধু সংগ্রহ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা -শিক্ষামন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্কুলে নেয়া হয় মাসিক বেতন, শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান শিক্ষকরা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশিকে বিএসএফের গুলি, ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ ৩ জন চীনা নাগরিক গ্রেপ্তার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাহীশূন্য দুদকে স্থবিরতা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে আবার মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে যা আছে
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে -অর্থমন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইকোর্টের বিচারকাজ চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)