সরকার পতনের পর ২৬ দিনে নিহত কমপক্ষে ২৮৪
আন্দোলনের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২৬ দিনে গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ২৮৪ জন। অপরদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর তাদের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করেছে- ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৫ ও ৬ আগস্টেই নিহত হয়েছেন প্রায় ২৫০ জন। এছাড়া ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংসতায় অন্তত ৬৫০ জন মানুষ নিহত হয়েছে বলে তারা প্রতিবেদনে জানিয়েছে। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা এ সংখ্যাটি জানায়।
হাসিনা সরকারের পদত্যাগের আগের দিন ৪ আগস্ট সারা দেশে সাধারণ মানুষ, অথবা যাদের পরিচয় পাওয়া যায়নি- এমন নিহতের সংখ্যা ৫৫ জন। এই সংখ্যাটি সরকার পতনের পর বেড়ে গিয়ে ৬ ও ৭ আগস্ট মোট ১৯২ জনে গিয়ে দাঁড়ায়। ৯ আগস্ট ১২ জন সাধারণ মানুষের নিহতের খবর পত্রিকায় পাওয়া যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।