সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, দাবি ফখরুলের
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে রিজার্ভ কমেছে। এতে বড় ধরনের সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জুমুয়াবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল দাবি করেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত শুধু ব্যাংকিং খাত থেকে ৯০ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। তিনি বলেন, রিজার্ভ কমা ছাড়াও ব্যাংকিং খাতে দেখা দিয়েছে তারল্য সংকট। বিনিয়োগকারীদের আস্থা নেই বাংলাদেশের ওপর। সরকারের সিন্ডিকেটের কারণে মূল্যস্ফীতি বেড়েই চলছে। দেশের অর্থনীতি ভঙ্গুর ও অরক্ষিত।
এ সময় ফখরুল দাবি করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খেলাপি ঋণ বেড়েই চলেছে। বিশ্বে অর্থনীতির উন্নয়ন হলেও বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। নিষেধাজ্ঞা ঘোষণার পর এখন সুইস ব্যাংকে টাকার পরিমাণ কমছে অর্থাৎ টাকা সরিয়ে ফেলা হয়েছে।
রপ্তানির আগালে ১ হাজার ৪০০ কোটি টাকা পাচার করা হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা নেই বলেই দেশের অর্থনীতি, রাজনীতি, বিচারব্যবস্থা কোনো কিছুই নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ সময় তিনি সকলকে এখন দেশ রক্ষায় এগিয়ে আসতে আহ্বান জানান। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন করলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব বলেও মনে করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)