সম্পাদকীয়-১
সরকার ঘোষিত মৎস্য আহরণ নিষেধাজ্ঞায় মরার উপর খাড়ার ঘা অবস্থা হয় দেশের জেলেদের। নিভৃতেই চলছে জেলেদের নীরব কান্না। দেখার কেউ নেই।
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশে উপকূলীয় জেলা মোট ২৪টি। বাংলাদেশে জেলে জনসংখ্যা প্রায় দুই কোটি।
মার্চ-এপ্রিল দুই মাস জাটকার জন্য মাছ ধরা বন্ধ থাকে। এরপর আসে ৬৫ দিনের বন্ধ। এরপর অক্টোবরে বন্ধ শুরু হয়। সব মিলে ১৪৮ দিন মাছ ধরা বন্ধ থাকে।
২০১৫ সালে জেলেদের মাছ ধরায় শেষ নিষেধাজ্ঞা শুরু হয়। বর্তমান ২০২৫ সাল। এই দীর্ঘ সময়টা এভাবে জুলুম আর জেহালতির মধ্য দিয়ে গেছে।
জেলে সম্প্রদায় এমনিতেই প্রান্তিক। তারা নানা ধরনের দুঃখ, কষ্ট, প্রাকৃতিক দুর্যোগ ও চ্যালেঞ্জ নিয়ে আছে। সমুদ্রে মাছ ধরা এত সহজ নয়। তারা অনেক সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায়।
গত পরশু বর্তমান সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতে প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়েছে। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের নৌ-সীমায়ও।
মাছ ধরতে না পারলে জেলেদের আয় কমে যায়। আয় কমে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন। শিশুদের স্বাস্থ্য নিয়ে নারীরা অনেক চিন্তায় পড়ে যান। এখানকার গর্ভবতী নারী, বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা ভীষণ সমস্যায় পড়ে। আবার তাদের হাসপাতালে সেবার সুযোগ কমে যায়।
জেলে সম্প্রদায়ের এক-তৃতীয়াংশ শুধু সাগরে মাছ ধরে। এক-তৃতীয়াংশ শুধু নদীতে মাছ ধরে। এক-তৃতীয়াংশ সাগর ও নদী উভয় জায়গায় মাছ ধরে। তাই যেখানেই নিষেধাজ্ঞা হোক না কেন, এক-তৃতীয়াংশ চরম ক্ষতিগ্রস্ত হবে। দুই-তৃতীয়াংশ আংশিক ক্ষতিগ্রস্ত হবে।
জরিপ থেকে যে চিত্র পাওয়া যায়, তাতে দেখা যায় যে জেলেরা তথাকথিত নিষিদ্ধ সময়ে জীবিকার প্রশ্নে সমস্যায় পড়েন। তারা মূলত মাছ ধরার ওপরই নির্ভরশীল এবং এর পাশাপাশি অন্য কোনো ধরনের কাজের দক্ষতা না থাকায় তাদের প্রায় এক-তৃতীয়াংশ দিনমজুরি করতে বাধ্য হন।
অপর এক-তৃতীয়াংশ কর্মহীন অবস্থায় কাটান। আগে যেখানে তাদের পারিবারিক দৈনিক আয় ছিল গড় ৩৭১ টাকা, সেটা মার্চ থেকে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার আগে নেমে আসে ১৭১ টাকায়। ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞাকালে এ আয় আরও কমে ১০৭ টাকায় পৌঁছায়।
দুই দিক থেকেই উপকূলীয় অঞ্চলের জেলেরা সমস্যায় আছেন। একদিকে মাছ ধরা বন্ধ, অন্যদিকে এই সময় বিকল্প কর্মসংস্থান থাকে না।
প্রসঙ্গত, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে ৩য় স্থানে রয়েছে। কিন্তু হতাশার বিষয় হলো, এত বিপুল সংখ্যক মৎস্য সম্পদের অধিকারী হওয়ার পর বিশ্বে মৎস্য আহরণের দিক দিয়ে বাংলাদেশ ২৫তম অবস্থানে রয়েছে। এককথায় অনেক পিছিয়ে রয়েছে। এর প্রকৃত কারণই হলো, জেলে তথা যারা মৎস্য আহরণ করবে তাদেরকে বছরের বিভিন্ন সময়ে অযাচিতভাবে নিষেধাজ্ঞার কবলে ফেলে অলস বসিয়ে রাখা হচ্ছে। এতে করে ভরা মৌসুমেও মৎস্য আহরণ করতে পারছেনা জেলেরা। অন্যদিকে, বছরের অধিকাংশ সময়েই অলস বসে থাকায় পেটের তাগিদে জেলেরা তাদের পেশা পরিবর্তন করছে। ফলে মৎস্য আহরণে বাধার সৃষ্টি হচ্ছে।
জালিম সরকারের পতনের পর এখন মৎস্য মন্ত্রণালয় কর্মকর্তার দায় স্বীকার করে বলেছে, “আমরা যখন ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম, সে সময় আমাদের কোনো প্রাথমিক তথ্য ছিল না। আমরা কিছু সেকেন্ডারি তথ্য ও পার্শ্ববর্তী দেশের রেফারেন্স ব্যবহার করে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম। কাজেই ৬৫ দিনের নিষেধাজ্ঞা ঠিক আছে কি না, এই প্রশ্ন যারা তুলেছেন। তারা ঠিকই তুলেছেন বলে মনে করি। ”
সঙ্গতকারণেই আমরা মনে করি মাছ ধরার ক্ষেত্রে অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করে বাংলাদেশী জেলেদের সারা বছরই মাছ ধরার সুযোগ দেয়া হোক ইনশাআল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক তথা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এবং মুজাদ্দিদে যামান সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যর্থ ও.আই.সির বিপরীতে মুসলিম দেশগুলো নিয়ে সামরিক জোট গঠনের জন্য ইরানের আহবানকে গুরুত্বের সাথে সাড়া দিতে হবে।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মসজিদুল আকসাকে পুরো মুসলমান শূন্য করতে চাচ্ছে ইহুদী-খ্রীষ্টানরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












