সম্পাদকীয় (২)
সরকার আসে যায়, দিন বদলের স্লোগান পরিবর্তন হয়ে ‘ডিজিটাল’ থেকে ‘স্মার্ট’ হয় কিন্তু রাস্তা খুড়োখুড়ির দুর্ভোগ শেষ হয় না বর্ষায় খুড়োখুড়ির বর্ধিত দুর্ভোগ থেকে জনমুক্তি দেন
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৫ জুন, ২০২৪ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গত জানুয়ারি থেকে শুরু হয়েছে রাস্তা কাটাকাটি ও খোঁড়াখুঁড়ির কাজ, এখনো চলছে। ইতোমধ্যে বর্ষা তথা ভয়াবহ পানিবদ্ধতার দুর্ভোগেও পড়েছে নগরবাসী। কোথাও ঢাকা ওয়াসার, কোথাও-বা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) কাজ চলছে। আবার কিছু সড়কে চলছে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নগর কর্তৃপক্ষের কাজ। এসব পরিষেবা সংস্থার কাটাকাটি-খোঁড়াখুঁড়িতে যান চলাচল দূরে থাক, হাঁটাই দায়! কখনো ধুলো, কখনো কাদায় ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। শুধু তাই নয়, এলাকায় বায়ুদূষণের মাত্রাও অনেক বেড়ে গেছে। সঙ্গত কারণেই স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে রাজধানীবাসী, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা।
বছরজুড়ে এসব দৃশ্য দেখে মনে হয়, ঢাকা যেন একটি খোঁড়াখুঁড়ির শহর! এটি দুঃখজনক এবং হতাশারও।
রাস্তা খোঁড়াখুঁড়িতে নিয়োজিত সংস্থাগুলো সমন্বয়ের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমাতে পারে। জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি বন্ধে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার গত অক্টোবর মাসে সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মপরিকল্পনা জমা দিতে চিঠি দিয়েছিলেন।
কিন্তু নির্ধারিত সময় ৩১ অক্টোবরের মধ্যে অনেক সেবা সংস্থা কর্মপরিকল্পনা জমা দেয়নি। সেবা প্রতিষ্ঠানগুলো কেন নির্ধারিত সময়ে কর্মপরিকল্পনা জমা দিতে ব্যর্থ হল, তা খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান যেন এমন গড়িমসি না করে, সেটা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া দরকার।
ঢাকা মহানগরীর সড়ক খনন নীতি কার্যকর করবার ক্ষেত্রে দুই সিটির ওয়ানস্টপ সেলের কী ভূমিকা হবে, তা স্পষ্ট উল্লেখ রয়েছে নীতিটিতে। কেন রাস্তা খোঁড়াখুঁড়িতে নীতিমালা মেনে চলা হয় না, এ প্রশ্নের উত্তর দেয়ার বাধ্যবাধকতা রয়েছে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সেবাদাতাদেরও।
এ ছাড়া নিয়ন্ত্রক, সেবা সংস্থা ও ঠিকাদারের এক অন্যের বিরুদ্ধে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। সংস্থাগুলোর অনেকের অভিযোগ, ওয়ান স্টপ সেল দেরি করে কাজের অনুমোদন করে। ফলে স্বল্প সময়ের মধ্যে তাদের কাজ শেষ করতে পারেন না। আবার ওয়ানস্টপ সেলের অভিযোগ, সংস্থাগুলোর অনেকেই আবেদন জানান শেষ মুহূর্তে।
এ ছাড়া ঠিকাদাররা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক মহলের আশীর্বাদপুষ্ট হওয়ায় তাদের নিয়ম তোয়াক্কা না করবার প্রবণতা লক্ষণীয়। ভিন্ন ভিন্ন সময়ে একাধিক সেবা সংস্থার উন্নয়নের কাজে রাস্তা খোঁড়াখুঁড়ির ঘটনাও কম নয়।
সুতরাং, রাস্তা বছরজুড়ে খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে সার্বিকভাবে যে সমন্বয়হীনতা আর দায়িত্বহীনতাই বেশি দায়ী, এটা নিঃসন্দেহে বলা যায়। অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি বন্ধ করা এখন সময়ের দাবি।
প্রসঙ্গত আমরা মনে করি, বিধি অমান্যকারী ঠিকাদারের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ার পাশাপাশি সিটি করপোরেশন ও তাদের ওয়ানস্টপ সেলকে জবাবদিহির আওতায় আনতে হবে।
সমন্বয়হীনতার কারণে বিভিন্ন সময় রাস্তা কাটাকাটি বন্ধ করার জন্য জাতীয়ভাবে প্রকল্প অনুমোদন এবং অর্থ ছাড়ের সমন্বয়হীনতা মূলত দায়ী।
নগর সরকার প্রথা চালু করে সেবাদান প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার নিচে নিয়ে সমন্বিতভাবে সব কাজের পরিকল্পনা, বাজেট ছাড়, মনিটরিং এবং জবাবদিহীতার পূর্ণ প্রথা চালু করলেই অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় রাস্তা খুড়াখুড়ি কমে আসবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












