শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সরকারের রাজস্ব আয়-ব্যয়ের তথ্যে গরমিল থাকছেই

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, সকাল ৫:২৭
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক মাসগুলোয় রপ্তানি তথ্যে গরমিল দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজস্ব আয় ও ব্যয়ের তথ্যে অসঙ্গতি থেকেই যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয় বলছে- গত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলে কর আদায় হয়েছে দুই লাখ ৭৭ হাজার ৯২৫ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, তারা আদায় করেছে দুই লাখ ৮৯ হাজার ৩৭৬ কোটি টাকা।
অর্থাৎ দুই প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব আদায়ের হিসাবে পার্থক্য প্রায় ১১ হাজার ৪৫১ কোটি টাকা।
এমন চিত্র নতুন নয়। অর্থ মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের তথ্যে দেখা গেছে- গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলে কর আদায়ে ফারাক ছিল চার হাজার ৩১ কোটি টাকা।
কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয় সাধারণত হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ের প্রতিবেদনের ভিত্তিতে কর আদায়ের হিসাব করে। কর প্রশাসন বকেয়া বিবেচনায় নিয়ে রাজস্ব আদায়ের হিসাব করে।
এটি দুই প্রতিষ্ঠানের তথ্যের ব্যবধানের একটি বড় কারণ।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খরচের তথ্যেও একই ধরনের অসঙ্গতি দেখা যায়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বলছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে এক লাখ ২৫ হাজার ৩১৫ কোটি টাকা।
'গত কয়েক বছরে ডেটা গভর্নেন্স বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে' উল্লেখ করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'যদি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, রপ্তানি, রাজস্ব আয় ও খরচের প্রাক্কলনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে তথ্যের অসামঞ্জস্যতা বেশ স্পষ্ট।'
অন্যদিকে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে মোট খরচ হয়েছে ৯২ হাজার ১২৬ কোটি টাকা। এটি আইএমইডির হিসাবের তুলনায় ৩৩ হাজার ১৮৯ কোটি টাকা কম।
এটিও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন খরচের ক্ষেত্রে আইএমইডি ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে পার্থক্য ছিল ৪১ হাজার ১৩৬ কোটি টাকা।
অর্থনীতিবিদরা মনে করছেন, এ ধরনের অসঙ্গতি রাজস্ব ও সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনায় বড় সমস্যা সৃষ্টি করতে পারে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অর্থ মন্ত্রণালয় যদি খরচের প্রকৃত তথ্য না পায়, তাহলে ঋণ পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। খরচের হিসাব যদি ভুল বা অতিরঞ্জিত হয়, তাহলে এর ওপর ভিত্তি করে আমরা যে পরিকল্পনা করব তা দুর্বল হবে।'
তার মতে, 'এটা অনেকটা চোখ বন্ধ করে গাড়ি চালানোর মতো। খাদে পড়ে যেতে পারেন।'
তার মতে, সিজিএ'র তথ্য বেশি নির্ভরযোগ্য কেননা এটি মাঠ থেকে নেওয়া। তথ্যের অসঙ্গতি দূর করতে তিনি ডেটা কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা-শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের বরাত দিয়ে তিনি আরও বলেন, এখানে দুই ধরনের ত্রুটি আছে। একটি ইচ্ছাকৃত। সরকারের ভাবমূর্তি বাড়াতে সাধারণত তথ্য হেরফের করা হয়। আরেকটি অনিচ্ছাকৃত, যা হিসাবে ভুলের কারণে হতে পারে।
তার ভাষ্য, যদি তথ্য বসাতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল হয় তাহলে আসল হিসাব বদলে যাবে। ইচ্ছাকৃত ভুল থাকলে তা বন্ধ করা দরকার।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে