সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে ক্ষেতে সবজি নষ্ট -নষ্ট হচ্ছে ফুলকপি, গরু-ছাগলের জন্য নিচ্ছেন অনেকে -রাস্তায় টমেটো ফেলে কৃষকদের প্রতিবাদ
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ক্রেতার অভাবে মাঠেই ফুলকপি নষ্ট হচ্ছে। মেহেরপুরের চাষিরা জানিয়েছেন, কেউ কেউ গরু-ছাগলকে খাওয়ানোর জন্য ফুলকপি কেটে নিয়ে যাচ্ছেন।
কৃষকরা বলছেন, ফুলকপি আবাদে এক বিঘা জমিতে ৪০ হাজার টাকা খরচ হলেও দুই টাকা দরেও তা বিক্রি হচ্ছে না।
উজলপুর গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘বিক্রি হচ্ছে না, তাই জমিতেই ফেলে দিচ্ছি। গরু-ছাগলের জন্য কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। আগামীকাল আবার নতুন করে চাষ দেব।’
কৃষকদের ক্ষতির কারণ একদিকে বাজারে ফুলকপির অতিরিক্ত সরবরাহ, অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে একই সময়ে সবজি চাষ হওয়া। মেহেরপুরের কাঁচামাল ব্যবসায়ী আবু হানিফ বলেন, ‘দেশের বড় শহরগুলোতে সবজি সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে, কারণ পরিবহন খরচ উঠে আসছে না।’
এদিকে নাটোরে ফলের পাল্পের ওপর ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে নাটোর ও রাজশাহীর কৃষকরা সড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাসে মানববন্ধন ও বিক্ষোভ শেষে ১০ মণ টমেটো রাস্তায় ঢেলে প্রতিবাদ জানান তারা।
কৃষকদের দাবি, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে দেশের দুটি বৃহত্তম কৃষি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রতিদিন প্রায় ৪০০ মেট্রিক টন টমেটো কিনত। কিন্তু ভ্যাট বৃদ্ধির কারণে এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানগুলো টমেটো কেনা বন্ধ রেখেছে। ফলে বাজারে টমেটোর দর নেমে এসেছে মাত্র ২ থেকে ৩ টাকা কেজিতে। এতে উৎপাদন খরচ তো দূরের কথা শ্রমিক খরচও উঠছে না কৃষকদের।
নাটোর সদর উপজেলার কৃষক এমদাদুল হক বাচ্চু বলেন, ‘জমিতে ২ থেকে ৩ টাকা কেজি টমেটো কিনছেন ব্যবসায়ীরা। এই দামে বিক্রি করলে শ্রমিক খরচও উঠবে না।’ চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা কৃষক মাহবুব বলেন, ‘প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো টমেটো না কেনায় মাঠেই ফসল নষ্ট হচ্ছে।’
কৃষকরা দ্রুত ভ্যাট প্রত্যাহার করে টমেটোর ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, ভ্যাট বৃদ্ধির কারণে টমেটো বাজারে বিপর্যয় দেখা দিয়েছে। যদি দ্রুত ব্যবস্থা নেয়া না হয়, কৃষকরা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৪০০ কোটি টাকার ‘অপরিকল্পিত’ প্রকল্পের পদে পদে অনিয়ম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭০০ বছর পর শাহজালাল মাজারের দানের টাকাও যাচ্ছে সরকারী নিয়ন্ত্রণে!
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠানে বসছে প্রশাসক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












