রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সরকারি হাসপাতালে ৫ বছরে ৪৫৯ কোটি টাকার অনিয়ম

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩, সকাল ৫:৩৪
সরকারি হাসপাতালে ৫ বছরে ৪৫৯ কোটি টাকার অনিয়ম
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের কারণে সরকারের ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। ৪টি আলাদা কমপ্লায়েন্স নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরের জন্য প্রস্তুত করা বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) বাজেট ব্যয়ে অনিয়মের কারণে এই ক্ষতি হয়েছে। সিএজির প্রতিবেদনটি রোববার সংসদে উপস্থাপন করা হয়।
এই সময়ে মোট বরাদ্দ ৩ হাজার ৯৫২ কোটি টাকার ১১.৬ শতাংশ, অর্থাৎ ৪৫৮ কোটি ৮০ লাখ টাকার অনিয়ম হয়েছে।
সিএমএসডির বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারি তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে সিএজির প্রতিবেদনে বলা হয়েছে, 'সিএমএসডিতে নিরীক্ষাকালীন প্রতি অর্থবছরেই এই ধরনের আর্থিক অসঙ্গতি খুঁজে পেয়েছে সিএজি।'
উদাহরণস্বরূপ বলা যায়, ২০১৬-১৭ অর্থবছরে যথাযথ প্রটোকল অনুসরণ না করে সিএমএসডি ৪টি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করায় সরকারের ১৫ কোটি ৮ লাখ টাকা লোকসান হয়েছে।
প্রতিবেদনের ভাষ্য, প্রকৃতপক্ষে, এই সরঞ্জামগুলো অব্যবহৃত রয়ে গেছে কিংবা অকেজো হয়ে পড়েছে। যার ফলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।
নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল সিএমএসডি ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে। যে মেডিকেল সরঞ্জামগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো শিগগিরই স্থাপন করা হবে বলেও জানিয়েছে তারা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বলছে, সিএমএসডি তাদের সম্মতি ছাড়াই এসব পণ্য সরবরাহ করেছে।
'সিএমএসডিই এই সরঞ্জামগুলো হাসপাতালে পাঠিয়েছে' উল্লেখ করে প্রতিবেদনে এই ধরনের অপচয়ের জন্য দায়ীদের শনাক্ত করতে আরও তদন্তের আহ্বান জানানো হয়েছে।
ওই বছর ৮টি মেডিকেল কলেজ, একটি সিভিল সার্জন কার্যালয়, একটি জেলা হাসপাতাল এবং ২টি ইনস্টিটিউট ও হাসপাতাল একই ধরনের পণ্যের জন্য জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও এসেনশিয়াল ড্রাগ কোম্পানির দেওয়া দামের চেয়ে ১৮ গুণ বেশি দামে চিকিৎসা ও সার্জিক্যাল সরঞ্জাম সংগ্রহ করেছিল।
এর ফলে সরকারের লোকসান হয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকা।
সিএমএসডির কাছে সিএজি অনিয়মের বিষয়ে জানতে চাইলে তারা জানিয়েছে, জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও এসেনশিয়াল ড্রাগ কোম্পানি তাদের পণ্যের স্পেসিফিকেশন পূরণ করতে না পারায় তারা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পণ্য সংগ্রহ করেছে।
তবে, এই ব্যাখ্যা গ্রহণ করেননি নিরীক্ষকরা।
২০১১ সালের ২ জুন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হয়।
মেশিনটির ওয়ারেন্টি পিরিয়ড ছিল ৫ বছর। তবে ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়ার আগেই এটি অকার্যকর হয়ে পড়ে।
ওয়ারেন্টি প্রয়োগের পরিবর্তে ঢামেক কর্তৃপক্ষ মেশিনটি মেরামতের জন্য অন্য একটি কোম্পানিকে নিযুক্ত করার সিদ্ধান্ত নেয়, যার ব্যয় ১ কোটি ১৬ লাখ টাকা।
নিরীক্ষা প্রতিবেদনে অন্য কোনো কোম্পানিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে 'গুরুতর আর্থিক অনিয়ম' হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এর মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।
প্রতিবেদনে এই অসদাচরণের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য একটি পূর্ণাঙ্গ তদন্ত করার সুপারিশ করা হয়েছে।
২০১৮-১৯ অর্থবছরে হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়সহ ৪৪টি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে অনিয়মের কারণে সরকারের প্রায় ২৬৬ কোটি টাকা লোকসান হয়েছে।
অনিয়মের মধ্যে রয়েছে সরকারি তহবিলের অপচয়, অব্যবহৃত ক্রয়কৃত যন্ত্রপাতির কারণে স্বাস্থ্যসেবা সরবরাহে ব্যাঘাত এবং প্রচলিত বাজার দরের চেয়ে বেশি দামে চিকিৎসা ও সার্জিক্যাল সরঞ্জাম ক্রয়।
ওই বছর সিএমএসডি ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ৩টি জেনারেল হাসপাতালে অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করায় সরকারের প্রায় ২৫ কোটি ৫৩ লাখ টাকা লোকসান হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট হাসপাতালের প্রয়োজন, সেখান থেকে চাহিদাপত্র, প্রয়োজনীয় মানবসম্পদ কিংবা সেখানে অবকাঠামো না থাকা সত্ত্বেও সরঞ্জামগুলো সরবরাহ করা হয়েছিল।
আবার অনেক সরঞ্জাম হাসপাতালে ইতোমধ্যে ছিল।
নিরীক্ষকরা এ বিষয়ে ঢামেকসহ হাসপাতালগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছেন।
ঢামেক কর্তৃপক্ষ জানায়, কার্ডিয়াক সার্জারি বিভাগের বিশেষজ্ঞরা সরবরাহ করা ১৭টি ভেন্টিলেটরের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সেগুলোর ব্যবহার বন্ধ করে দেন।
এই নিরীক্ষা প্রতিবেদনেও সিএমএসডির বিরুদ্ধে এই হাসপাতালগুলোতে সরঞ্জাম পাঠিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… এইমাত্র নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ মিনিট আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ মিনিট আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৩ মিনিট আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৩ মিনিট আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৪ মিনিট আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ ঘণ্টা আগে জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ২ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ২ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ২ দিন আগে