সরকারি হাসপাতালে কালো তালিকাভুক্ত ঠিকাদারের মেশিন, একই রোগের দুই রিপোর্ট
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। হাসপাতালের বারান্দায় ও সিঁড়িতে চিকিৎসা দেওয়া, সরকারি ওষুধ না পাওয়া, পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাইভেট ক্লিনিকে পাঠানো, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও চিকিৎসকদের কমিশন বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব কারণে সঠিক চিকিৎসা পাওয়া নিয়ে বিপাকে রয়েছেন রোগীরা। এ নিয়ে ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে থাকছে কালো তালিকাভুক্ত ঠিকাদারের নিম্নমানের মেশিন দিয়ে একই রোগের পরীক্ষায় রোগীদের দুই ধরনের রিপোর্ট দেওয়ার ভোগান্তির চিত্র।
হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালে চীন থেকে একটি নিম্নমানের মেশিন এনে হাসপাতালের প্যাথলজি বিভাগে সরবরাহ করেছিল মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক। এতে নানা ধরনের সমস্যা দেখা দেয় এবং রোগীদের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ে। এরপর তদন্তে সত্যতা পাওয়ায় বিসমিল্লাহ ট্রেডার্সকে কালো তালিকাভুক্ত করে মেশিনের কার্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বিসমিল্লাহ ট্রেডার্সের নাম বদলে ‘মেসার্স অলিভ বাংলাদেশ’ নাম নিয়ে আবারও হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের জন্য আসেন ওমর ফারুক। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস হাসপাতালের পরিচালক হিসেবে ২০২৩ সালের ১৬ জানুয়ারি কাজে যোগ দেন। এরপর কালো তালিকাভুক্ত ঠিকাদার ওমর ফারুক কৌশলে পরিচালকের সঙ্গে গত বছরের এপ্রিল মাসে দেখা করেন। আবারও হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের কাজে নিয়োজিত হন। চীন থেকে তার আনা নিম্নমানের বেশ কিছু মেশিন ওয়ান স্টপ সার্ভিস, আউটডোর প্যাথলজি ল্যাব ও সিসিইউ ল্যাবে সরবরাহ করা হয়।
হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে স্ট্রোক করে ভর্তি হন নেত্রকোনার নুরুল ইসলাম। ওয়ান স্টপ সার্ভিসে গত ১৫ নভেম্বর তার লিপিড প্রোফাইল প্যাথলজিক্যাল পরীক্ষা করানো হয়। রিপোর্টে ইলেকট্রোলাইটের পটাশিয়াম দেখায় ৬.৮৮, তবে নরমাল হচ্ছে সর্বোচ্চ ৫.৫, সোডিয়ামে আসে ১৩১.৭, তবে নরমাল হচ্ছে ১৩৫-১৪৫ পর্যন্ত ও ক্লোরাইড আসে ১০৪.২, তবে নরমাল হচ্ছে সর্বোচ্চ ১০৮ এমএমওএল। এই রিপোর্ট দেখার পর চিকিৎসক বলেছেন, অ্যাবনরমালিটি। সেইসঙ্গে রোগীকে আবার অন্য প্যাথলজি ল্যাব থেকে ইলেকট্রোলাইট পরীক্ষা করাতে বলেন চিকিৎসক।
পরে নুরুল ইসলামের ব্লাডের ইলেকট্রোলাইট পরীক্ষা করাতে দেওয়া হয় হাসপাতালের ইনডোর প্যাথলজি ল্যাবে। এখানে রিপোর্ট আসে পটাশিয়ামে ৪.৪, তবে নরমাল হচ্ছে ৫.৫, সোডিয়ামে আসে ১২৯.৬, তবে নরমাল হচ্ছে ১৩৫-১৪৫ পর্যন্ত ও ক্লোরাইড আসে ৯৯.১, তবে নরমাল হচ্ছে সর্বোচ্চ ১০৮ এমএমওএল। এই রিপোর্ট চিকিৎসককে দেখানোর পর চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক রোগীর স্বজনকে জানান, আগের ওয়ান স্টপ সার্ভিসের রিপোর্টে সমস্যা ছিল। এজন্য দ্বিতীয়বার করতে হলো।
এ ব্যাপারে রোগীর স্বজন কামাল হোসেন বলেন, ‘এমনিতেই বয়স্ক মানুষ। তার ওপর স্ট্রোক করে গুরুতর অবস্থা হয়ে গেছে। এর মধ্যে একই পরীক্ষার জন্য বারবার রক্ত নেওয়াটা খুবই কষ্টকর। হাসপাতালের প্যাথলজি ল্যাবের দুই মেশিনে দুই রকম রিপোর্ট এসেছে। খরচও দ্বিগুণ নিয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বশীলদের কাছে অনুরোধ জানাই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












