মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সরকারি মেডিক্যাল কলেজে শিক্ষকের পদ অর্ধেক খালি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ৬:২৫
নিজস্ব প্রতিবেদক:
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। মৌলিক বিষয়ে চাহিদার প্রায় অর্ধেক পদই দীর্ঘদিন ধরে শূন্য। ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ৭২৪৭ পদের বিপরীতে কর্মরত আছেন ৪১৫০ জন। বেসরকারি মেডিকেল কলেজগুলোয় অবস্থা আরও করুন। বেশিরভাগ শিক্ষকের পদ শূন্য থাকায় এমবিবিএস কোর্সের শিক্ষার্থীরা সম্পূর্ণ পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা উপকরণের সংকটও প্রকট।
অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে যারা পাশ করছেন, তারা আধুনিক বর্তমান চিকিৎসা বিজ্ঞানের যুগের সাথে তাল মিলিয়ে সব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান বা দক্ষতা অর্জন করতে পারছেন না। এছাড়া মানসম্পন্ন শিক্ষক না থাকায় প্রকৃত শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ডাক্তার তৈরির মূল প্রতিষ্ঠানগুলোর এই করুণ অবস্থা উদ্বেগজনক। এর নেতিবাচক প্রভাব পড়ছে চিকিৎসা সেবা ব্যবস্থায়। কি ধরনের ডাক্তার তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা বলেন, সরকারি মেডিক্যাল কলেজে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট চলছে। বারবার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা পাত্তা দেন না। এই অবস্থা চলতে থাকলে মানসম্পন্ন চিকিৎসক তৈরি সম্ভব নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা-শিক্ষার মান উন্নয়নের যখন যা প্রয়োজন তাই দিচ্ছেন। ৮টি মেডিক্যাল কলেজ থেকে বাড়িয়ে ৩৭টি করা হয়েছে। বেসরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা এখন ৭২টি। এসব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর শাসন আমলে। কিন্তু মেডিক্যাল শিক্ষা মান উন্নয়নে পদে পদে বাধা মন্ত্রণালয়। চাহিদা দেওয়া হলে তা উপেক্ষা করা হয়, এমনকি সিনিয়র ডাক্তাররা অপমানিত হন। এ কারণে এসব বিষয় নিয়ে অধিদপ্তরের কর্মকর্তারা ও অধ্যক্ষরা মন্ত্রণালয়ে যেতে চান না।
অতি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা ঢাকার বাইরে একটি মেডিক্যাল কলেজের একজন অধ্যাপকের পদায়নের জন্য একজন যুগ্ম সচিবের কাছে প্রস্তাব দেন।
উত্তরে ওই কর্মকর্তা বলেন, ঢাকার বাইরে অধ্যাপক দেওয়ার দরকার কি? আসলে এই বিষয়টি ওই কর্মকর্তার নয়। এই বিষয় সম্পর্কে তার কোন অভিজ্ঞতাও নেই। এ কারণে তার জায়গা থেকে তিনি ঠিকই বলেছেন বলে অধিদপ্তরের ওই কর্মকর্তা জানান।
মন্ত্রণায়ের ওই কর্মকর্তা বলেন, যা আছে তাই দিয়ে চালান। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের সমন্বয়ে রয়েছে বড় ঘাটতি। এটা অবসান না হলে মেডিক্যাল শিক্ষার আন্তর্জাতিক মান তলানিতে চলে যাবে বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিমত ব্যক্ত করেন।
তারা বলেন, বর্তমানে সরকারি মেডিক্যাল কলেজে সৃষ্ট শিক্ষক পদের তিন গুণ শিক্ষক প্রয়োজন। তাহলে ছাত্র-ছাত্রীরা সুশিক্ষা পাবেন। কিন্তু বর্তমানে যে পদ সৃষ্টি করা আছে, তার অর্ধেক শূন্য। এটা চলতে থাকলে মেডিক্যাল কলেজগুলো ছাত্ররা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, পরবর্তীতে রোগীরাও সুচিকিৎসা থেকে বঞ্চিত হবেন। এ ব্যাপারে তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে