সম্মানিতা মহিলা আউলিয়া-ই কিরাম উনাদের পরিচিতি
, ১৬ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
হযরত বিবি কিবরুবিয়া রহমতুল্লাহি আলাইহা:
তিনি বছরার অধিবাসী ছিলেন। কেউ কেউ বলেন, উনার জন্মস্থান আহওয়াজ ছিল। তিনি হযরত বিবি শা’ওয়ানাহ রহমতুল্লাহি আলাইহা উনার খেদমত করতেন।
তিনি বলেন যে, তিনি এক রাত্রে হযরত বিবি শা’ওয়ানাহ রহমতুল্লাহি আলাইহা উনার নিকট ছিলেন। আমার নিদ্রা এসে যায়। তিনি উনার পা দিয়ে আমাকে টোকা দিলেন এবং বললেন: আয় কিবরুবিয়া! উঠো, ইহা শোয়ার জায়গা নয়। স্বপ্নের জায়গা তো কবর।
লোকেরা হযরত কিবরুবিয়া হাফছা রহমতুল্লাহি আলাইহা উনাকে জিজ্ঞাসা করে, হযরত শা’ওয়ানাহ রহমতুল্লাহি আলাইহা উনার খেদমতের দ্বারা তোমার কি ফায়দা হাছিল হয়েছে? উত্তরে তিনি বলেন, যখন থেকে আমি উনার খেদমতে পৌঁছি, আমি দুনিয়াতে দোস্ত হিসাবে রাখিনি এবং রুজি-রোযগারের কোন চিন্তা ফিকিরও করিনি। দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি আমার চোখে বুযূর্গ এবং বড় নজরে আসেনি, আর কোন মুসলমানকেও আমি ছোট মনে করিনি। (নাফাহাতুল উনস, পৃষ্ঠা ৮৮৪)
হযরত বিবি হাফছাহ বিনতে শীরীন রহমতুল্লাহি আলাইহা
তিনি মুহম্মদ বিন শীরীন রহমতুল্লাহি আলাইহি (যিনি ছিলেন মশহুর মুফাসসির, মুহাদ্দিছ এবং স্বপ্নের তা’বীর বর্ণনাকারী) উনার বোন ছিলেন। যুহদ ও তাক্ওয়াতে তিনি নিজ ভাই-এর সমতুল্য ছিলেন, ছাহেবে কারামত ও আয়াত ছিলেন।
কথিত আছে যে, যখন তিনি রাতে ইবাদত করার জন্য উঠতেন, তখন চেরাগ দ্বারা আলোকিত করতেন এবং নামাযে মশগুল হয়ে যেতেন। কোন কোন সময় এমন হতো যে, চেরাগ নিভে যেত, কিন্তু উনার ঘর ভোর বেলা পর্যন্ত আলোকিত থাকত। সুবহানাল্লাহ! (নাফাহাতুল উন্স্, পৃষ্ঠা ৮৮৬)
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












