রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
পদ্মাপাড়ে বিমানবন্দর:

সম্ভাব্য দুই স্থান খুঁজতেই ব্যয় ১৩৬ কোটি টাকা

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, রাত ২:৫৮
সম্ভাব্য দুই স্থান খুঁজতেই ব্যয় ১৩৬ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার কাছে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ছিল বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি। ২০১০ সালে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে প্রতিশ্রুত এ বিমানবন্দর করতে চাইলে স্থানীয়দের বাধায় তা স্থগিত করা হয়। শুরু হয় নতুন জায়গা খোঁজার কাজ। জাপানি পরামর্শকের মাধ্যমে ফিজিবিলিটি স্ট্যাডি চলে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত।
তবে এক কোটি ৫৮ লাখ টাকা ব্যয় করেও একক স্থান নির্বাচন করতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শেষ পর্যন্ত দুটি স্থানের নাম জমা দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। এক যুগে বিমানবন্দরের সম্ভাব্য নির্মাণব্যয় ঠেকেছে লাখ কোটিতে।
বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের জন্য প্রাথমিকভাবে মাদারীপুরের ছিলারচর, খোয়াজপুর, উমেদপুর, দ্বিতীয়াখা-া, কাদিরপুর, ভদ্রাসন ও মাদারীপুর এলাকা চিহ্নিত করা হয়। শরীয়তপুর সদরের বিনোদপুর, চন্দ্রপুর, চিকন্দি ও মোহাম্মদপুর এবং জাজিরার বড় গোপালপুর, সেনের চর, বড় কৃষ্ণনগর, জয়নগরের নামও আসে। তবে একক কোনো স্থানের নাম এখনো পাওয়া যায়নি। দুটি স্থানের নাম নির্বাচন করেছে বেবিচক। ১৩৬ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার টাকা দিয়ে ফিজিবিলিটি স্ট্যাডি করে বাছাই করা হয়েছে জায়গা দুটি। এর একটি হলো শরীয়তপুর সদর ও চর জানাজাত।
২০১৫ থেকে ২০২১ মেয়াদে এ ফিজিবিলিটি স্ট্যাডি করা হয়। এরই মধ্যে ফিজিবিলিটি রিপোর্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ে সবুজ সংকেত পেলেই একক স্থানের নাম ঘোষণা করবে বেবিচক।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) মুহম্মদ খলিলুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্ট্যাডি সবে শেষ করেছে বেবিচক। রিপোর্টে মাদারীপুর ও শরীয়তপুর জেলা কাভার করে এমন দুটি স্থানের নাম সুপারিশ করা হয়েছে।
বেবিচক সূত্র জানায়, ২০১৬ সালে বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নিয়োগ করা হয় জাপানি পরামর্শক নিপ্পন কোয়িকে। স্থান নির্বাচনে নিপ্পন কোয়ির সঙ্গে ১৩৬ কোটি ৭৫ লাখ টাকার চুক্তি করে বেবিচক। প্রায় পাঁচ বছর সমীক্ষার পর মাদারীপুরের শিবচরকে উপযুক্ত স্থান হিসেবে বেছে নেয় নিপ্পন কোয়ি। কিন্তু সেখানেও দেখা যায় নতুন চ্যালেঞ্জ। বিমানবন্দর নির্মাণে সামনে আসে ওই এলাকার প্রায় আট হাজার পরিবারকে স্থানান্তরিত করার জটিল প্রক্রিয়া। আবারও পিছু হটে সরকার। এরপর থেকেই থমকে যায় প্রকল্পের সব কাজ। তবে দেরিতে হলেও ফিজিবিলিটি রিপোর্ট জমা দিতে পেরেছে বেবিচক।
জানা যায়, ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন (আইইই), এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) এবং রিসেটেলমেন্ট অ্যান্ড কমপেনসেশন ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে দুটি জায়গা সুপারিশ করা হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ যে কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটি ছিল রাজধানীর কাছে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা। মূলত ঢাকাকে আকাশ যোগাযোগের সংযোগস্থল বা হাব হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল এর উদ্দেশ্য। বঙ্গবন্ধুর নামে সেই বিমানবন্দরের নামকরণ করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৬ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৬ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৬ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৬ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৬ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৬ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৬ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৬ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৬ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৬ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৭ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৭ ঘণ্টা আগে