অনুসন্ধানে দুদক:
সম্পদে মজেছেন পুলিশের ডিআইজি জামিল
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জামিল হাসান। বরিশাল রেঞ্জে থাকাকালে তার বিরুদ্ধে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। নিজ এলাকা বরিশালের উজিরপুর উপজেলায় ভূস্বামী হিসাবে পরিচয় পাওয়া পুলিশের এ কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ।
জানা গেছে, ৪০ একর জমিতে রিসোর্ট করার পাশাপাশি জামিল হাসান পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন ৩০ বিঘা জমির ওপর। অন্তত ৩৬ বিঘা জমির ওপর আছে গরুর খামার। রাজধানী ঢাকায় দুটি ফ্ল্যাট, গাড়িসহ বিপুল সম্পদের মালিক তিনি। সম্পদ অর্জনের নেশায় মজে যাওয়া পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরিশাল থেকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, অঢেল সম্পদ অর্জনের গোয়েন্দা প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে দুদকের সহকারী পরিচালক রাজ কুমারকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিঠিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, কমিশনের অনুসন্ধানের সিদ্ধান্তের পর আইন ও বিধি অনুসরণ করে অনুসন্ধান কাজ এগিয়ে নিয়ে যাবে দুদক। অনুসন্ধান শেষ হওয়ার পর প্রকৃত তথ্য-উপাত্ত বেরিয়ে আসবে বলে মনে করি।
ডিআইজি জামিল হাসানের যত সম্পদ:
বিসিএসে পুলিশ ক্যাডারে ২০তম ব্যাচে এএসপি হিসেবে জামিল হাসান যোগদান করেন। যোগদানের পর থেকে বিভিন্ন কর্মস্থলে কাজ করছেন। এর মধ্যে ফরিদপুরে চার বছরেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে চাকরি করে বেশ আলোচিত হয়েছেন। ২০২১ সালে তিনি র্যাব-৮ এর (বরিশাল) কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের জমি কেনাতে তদারকিও করেছেন তিনি। সেই থেকে তার সহযোগী হিসাবে পরিচিতি পান জামিল।
বেনজীরের জমি তদারকি করতে করতে সম্পদের নেশায় মেতে ওঠেন জামিল। নিজ উপজেলা উজিরপুরের সাতলা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের একটি মাঠই কিনেন জামিল হাসান। সেখানে তিনি একটি রিসোর্ট বানানোর কার্যক্রম শুরু করেন। অন্তত ৪০ একর অর্থাৎ ১২০ বিঘার মতো জমি ক্রয় করে ভরাট করে রিসোর্ট বানানোর উদ্যোগ নেন। ওই জমিতেই টিনশেড করে মুরগির খামার গড়েছেন। এভাবে চার থেকে পাঁচ বছরের মধ্যে বিপুল পরিমাণ জমি ক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে, নিজ বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর গ্রামে অন্তত ৮ থেকে ১০ একর অর্থাৎ ২৪ থেকে ৩০ বিঘার ওপর রিসোর্টের আদলে বসতবাড়ি নির্মাণ করেছেন জামিল হাসান। হাবিবপুর গ্রামেই বিপুল জায়গায় গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। মূল সড়কের পাশেই অন্তত ১০ থেকে ১২ একর জমিতে গরুর হাট বসিয়েছেন।
ঢাকায় ফ্ল্যাট:
রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে তার রয়েছে দুটি আলিশান ফ্ল্যাট। আছে বিলাসবহুল ৪টি গাড়ি। খিলগাঁও আবাসিক এলাকার খিলগাঁও প্রধান সড়কে সি-৫৯৭ নম্বর কপোতাক্ষ ফজল গার্ডেন নামের বাড়িতে সপরিবারে বসবাস করেন বলে জানা গেছে। ১ হাজার ৬০০ বর্গফুটের সাততলার বিলাসবহুল এই ফ্ল্যাটটি বছর ছয়েক আগে কেনা বলে জানা গেছে।
রামপুরা থানার পূর্ব রামপুরার বনশ্রী আবাসিক এলাকার ১৩ নম্বর রোডে ৩০ কাঠা জমির ওপর ১৬তলা একটি ভবনে রয়েছে মোট ১২৮টি ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাট ১ হাজার ৮০০ বর্গফুট। ভবনটির নাম পুলিশ পার্ক। ওই ভবনেও জামিল হাসানের একটি ফ্ল্যাট রয়েছে। বিলাসবহুল ফ্ল্যাটটির দাম ৩ কোটি টাকা বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












