সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, ২ দিন পড়ে ছিল গণপূর্তের সাবেক কর্মচারীর লাশ
, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গাইবান্ধা সংবাদদাতা:
সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ির উঠানে দুই দিন ধরে পড়ে ছিল গণপূর্তের সাবেক হেড ক্লার্ক নিঃসন্তান মোতাহার আলীর লাশ। দফায় দফায় বৈঠক শেষে ৬০ লাখ টাকার চেক হাতে পেয়ে লাশ দাফন করতে দেন তার ভাই-ভাতিজারা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মোতাহার আলী মুন্সি ওই গ্রামের মৃত ছামসুল হক মুন্সির ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি, মৃতের স্বজন ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মোতাহার আলী মুন্সি ও তার স্ত্রী মাসুমা বেগম নিঃসন্তান ছিলো। তবে তাদের একজন এক পালিত মেয়ে রয়েছে। গণপূর্ত বিভাগে চাকরির সুবাদে ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করতো মোতাহার আলী। সেখানে দীর্ঘদিন আগে তিনি ৫৯ শতক জমি কেনেন। সম্প্রতি সেই জমি ২ কোটি ১৮ লাখ টাকায় বিক্রি করেন।
এদিকে মোতাহার আলী দীর্ঘদিন ধরে অ্যাজমাসহ ক্যানসারে ভুগছিলো। গত বুধবার ভোরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ওই দিনই তার স্ত্রী মাসুমা বেগম, পালিত মেয়ে মার্জিয়া (১৫) ও স্ত্রীর বড় ভাই নূরুল ইসলাম কাজী দাফনের জন্য লাশ নিয়ে সন্ধ্যায় গ্রামের বাড়ি পৌঁছান। এরপর মৃতের ভাই-বোন-ভাতিজারা সম্পদের ভাগ-বাটোয়ারা ছাড়া লাশ দাফনে বাধা দেন।
দুই দিন ধরে দফায় দফায় দেনদরবার শেষে মোতাহার আলীর স্ত্রী মাসুমা বেগম জনতা ব্যাংক গাইবান্ধা শাখার অনুকূলে ৬০ লাখ টাকার চেকসহ মুচলেকা দেওয়ার পর লাশ দাফন করতে দেওয়া হয়।
মৃতের আপন ছোট ভাই নজরুল ইসলাম মুন্সি বলেন, তারা লাশ নিয়ে এলেও সঙ্গে চেক নিয়ে আসেনি। পরে ঢাকা থেকে চেক নিয়ে আসার কারণে লাশ দাফনে দেরি হয়েছে।
মোতাহার আলীর জ্যাঠাতো ভাই সেকেন্দার আলী মুন্সি, ভাতিজা মানিক দাবি করেন, মোতাহার আলী মুন্সির এলাকায় কিছু ঋণ ছিল। এ ছাড়া তিনি জীবিত থাকতে এলাকায় মসজিদ-মাদ্রাসায় টাকা দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন। সেসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে লাশ দাফনে কিছুটা দেরি হয়েছে।
মৃতের স্ত্রী মাসুমা বেগম বলেন, তার স্বামী মসজিদ-মাদ্রাসা নির্মাণের জন্য ১৫-২০ লাখ টাকা দানের অসিয়ত করে গেছেন।
স্থানীয় বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ আলম রাত ১০টার দিকে লাশ দাফনের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, নিঃসন্তান মোতাহার আলীর ভাই-ভাতিজার আপত্তির কারণে লাশ বাড়ির উঠানে ছিল। মূলত মোতাহার আলীর দেনাপাওনা এবং সম্পদ বিক্রির প্রায় ২ কোটি টাকা নিয়ে তার স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে জড়ায় পরিবারের লোকজন। শেষে ৬০ লাখ টাকা দেওয়ার আশ্বাস দিলে জানাজা শেষে লাশ দাফন করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












