সম্পত্তি লিখে নেয়ার পর বাবাকে গণশৌচাগারে ফেলে গেলো ছেলে!
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
বৃদ্ধ লিয়াকত আলী (৭৫) নিজের বসতভিটা লিখে দিয়েছিলেন সন্তানদের। তারপর আর সেই বাড়িতে জায়গা হয়নি তার। থাকতে হচ্ছিল ভাড়া বাড়িতে। কিন্তু ভাড়ার টাকা দিতে পারেন না বলে বাড়ির মালিক এক ছেলেকে ডেকে তার বাবাকে নিয়ে যেতে বলেন। খবর পেয়ে ছেলে তার বাবাকে ভাড়া বাড়ি থেকে নিয়ে গেলেও নিজের বাড়িতে নেয়নি। ফেলে গেছে গণশৌচাগারে। খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধকে গণশৌচাগার থেকে উদ্ধার করে। তিন ছেলেকে ডেকে এনে বৃদ্ধ লিয়াকত আলীকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
গত জুমুয়াবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, লিয়াকত আলীর তিন ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে। ছেলেরাও আলাদা আলাদা সংসার করেন। একপর্যায়ে লিয়াকত আলী তার বসতভিটা সন্তানদের নামে লিখে দেন। এদিকে, প্রথম স্ত্রী মারা যাবার পরে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এই স্ত্রীকে নিয়ে তার জায়গা হয়নি নিজের বাড়িতে। তাই বাধ্য হয়ে ভাড়া থাকতেন নগরীর কাজলা এলাকার এক বাড়িতে। কিন্তু লিয়াকত বাড়ির ভাড়া দিতে পারতেন না বলে মালিক তার ছোট ছেলে সুমন আলীকে ডেকে নিয়ে যেতে বলেন।
জুমুয়াবার সকালে সুমন তার বাবাকে ভাড়া বাড়ি থেকে নিয়ে আসেন। কিন্তু নিজের বাড়ি না নিয়ে তালাইমারী এলাকার একটি গণশৌচাগারে ফেলে রেখে যায়। খবর পেয়ে বিকেলে সেখানে যায় বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। তিনি লিয়াকত আলীর তিন ছেলেকে ডেকে তাদের বাবাকে বাড়ি নিয়ে যেতে বাধ্য করেন। ঘটনাস্থলে আসা তিন ছেলের কেউই এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চায়নি। এটি তাদের পারিবারিক সমস্যা বলে এড়িয়ে গেছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘লিয়াকত আলীর ছেলেরা মোটামুটি সচ্ছল। তারা ইচ্ছে করলে তাদের বাবার দেখাশোনা করতে পারেন। তাদের বলা হয়েছে, পালা করে তিন ছেলে বাবাকে নিজ নিজ বাড়িতে রাখবেন। এর ব্যতিক্রম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পিতামাতার ভরণ-পোষণ না করলে শাস্তির বিধান রয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












