সমাজে অপরাধ, অন্যায়, অবিচার হ্রাস করতে আত্মপরিশুদ্ধতার জ্ঞান বিস্তারে মুহম্মদিয়া জামিয়া শরীফ
মূলতঃ এ সমস্ত অপরাধ যেখান থেকে উৎপত্তি সেখানে যদি শুদ্ধতা না আনা হয়, তবে হাজারো চেষ্টা করেও এ অপরাধ হ্রাস করার কোন উপায় নেই। হাদীছ শরীফে আছে, মানুষের শরীরে এক টুকরা গোশত আছে, যখন তা পরিশুদ্ধ হয়, তখন পুরো দেহ পরিশুদ্ধ হয়। সেই গোশত টুকরাটা হলো অন্তর বা ক্বল্ব্। আবার মানুষের শরীরের অভ্যন্তরে আরেকটি অংশ আছে, যা নিজেই মানুষকে কুমন্ত্রনা দেয়। সেই অংশটিকে বলা হয় নফ্স্ বা কুপ্রবৃত্তি। মানুষ ও জ্বীন জাতির নফ্স্ আছে, কিন্তু ফেরেশতাদের নফ্স্ নাই। ইবলিস শয়তান শয়তান হওয়ার আগে তাকে কিন্তু তার নফ্স্ বা কুপ্রবৃত্তিই কুমন্ত্রনা দিয়েছিলো। হাদীছ শরীফে আছে, “নফসের বিরুদ্ধে জিহাদই সবচেয়ে বড় জিহাদ”। মূলতঃ ইবলিসের ওয়াসওয়াসায় এবং নফসের কুমন্ত্রনায় মানুষ পাপ কাজের দিকে ধাবিত হয়, অবৈধ আকাঙ্খা করে। সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ছিনতাই, হত্যা, রাহাজানি করে। অর্থাৎ বাহ্যিক যত আইন, নিয়মনীতি করা হোক, যতক্ষণ মানুষের আত্মপরিশুদ্ধতার জ্ঞান চর্চা না হবে, ততক্ষণ অপরাধ-অন্যায়-অবিচার কমবে না। মুহম্মদিয়া জামিয়া শরীফ মানুষের আত্মপরিশুদ্ধতা জ্ঞান চর্চার মাধ্যমে সমাজে পরিবর্তনের কাজ করে। পাশাপাশি, বর্তমানে মানুষ নানাবিধ মানসিক সমস্যায় আক্রান্ত, কেউ হতাশায় আক্রান্ত, কেউ দুশ্চিন্তায়। বিভিন্ন কাজের চাপে অত্যাধিক স্ট্রেসে শারীরিক ও মানসিক রোগ প্রতিনিয়ত বাড়ছে। বাড়ছে আত্মহত্যা প্রবণতা। এ সমস্যা থেকে বাঁচতে অনেকে সাইক্রিয়াটিস্টের কাছে যাচ্ছে, কাউন্সিলিং নিচ্ছে। অনেকে সমস্ত কাজ থেকে উৎসাহ হারিয়ে প্রতিনিয়ত মোটিভেশনাল স্পিকারের স্পিচ শুনছে। কেউ মেডিটেশন করছে। কেউবা মানসিক চাপ হ্রাসে ওষুধ খেয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না, মানুষের সমস্যা বাড়ছে প্রতিনিয়তই। মূলতঃ এ সমস্যা থেকে বাঁচার একমাত্র সঠিক উপায় ‘নফসে মুত্বমাইন্নাহ’ বা প্রশান্ত নফ্স্ অর্জন, যেই জ্ঞান একমাত্র পাওয়া সম্ভব এ আত্মপরিশুদ্ধতার সঠিক জ্ঞানের মাধ্যমে।
অনেকেই অবশ্য আত্মপরিশুদ্ধতার জ্ঞান চর্চা করে বলে দাবী করে, কিন্তু সেই জ্ঞান চর্চা করতে বিভিন্ন যোগী, ঠাকুর, ঋষি, বুদ্ধু অর্থাৎ বিধর্মীদের পদ্ধতি অনুসরণে করে। নাউযুবিল্লাহ। অথচ পবিত্র কুরআন শরীফ, সুন্নাহ শরীফেই প্রকৃত আত্মপরিশুদ্ধি কিভাবে হবে তার সঠিক বর্ণনা ও পদ্ধতি বলে দেয়া আছে। পবিত্র কুরআন ও সুন্নাহ বর্ণিত পদ্ধতি ব্যতিত অন্য কোন বিধর্মীয় পদ্ধতি অনুসরণ করলে সেই জ্ঞান কখনই অর্জন হবে না।
মূলতঃ মুহম্মদিয়া জামিয়া শরীফ কুরআন-সুন্নাহ অনুসরণে সঠিক পদ্ধতিতে আত্মপরিশুদ্ধতার জ্ঞানের চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে। যার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজে অনেক সমস্যার সমাধান আগেই করে ফেলা সম্ভব।
-উম্মু আমিম।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।