সমন্বয় করে অমি, সাথে টাকাও : সিটিটিসি’র দাবি
, ২৫ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মৃত্যুদ-প্রাপ্ত দুই সন্ত্রাসীকে ঢাকা সিএমএম আদালত চত্বর থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪), এই তথ্য জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। বিশেষায়িত এই ইউনিট আরও দাবি করেছে, সন্ত্রাসবাদীদের টার্গেট ছিল হাজিরা দিতে আসা ১২ সদস্যদের মধ্যে চার জনকে ছিনিয়ে নেওয়া। এই চার জনের মধ্যে প্রধান টার্গেট ছিল আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে শামস। তবে ওই দিন পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
গত বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে (২৪) গ্রেফতার করে সিটিটিসি। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) প্রধান মুহম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান। এ উপলক্ষে রাজধানীর মিন্টো রোড মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সিটিটিসি প্রধান জানান, ছিনতাই করা সদস্যদের চলাফেরার (হাতখরচ) জন্য মোটা অংকের টাকাও সেদিন আদালতে নিয়ে যায় অমি ওরফে রাফি। ছিনতাইয়ের দিন পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের মোটা অঙ্কের টাকা হাতখরচ দেয় সে।
তিনি বলেন, আনসার আল ইসলামের শীর্ষ নেতা বরখাস্তকৃত মেজর জিয়ার সঙ্গে সমন্বয় করে সংগঠনের আসকরি শাখার সদস্যদের রিক্রুট করতো অমি। এদের মধ্যে ছিল ছিনতাই করা পলাতক মৃত্যুদ-প্রাপ্ত সন্ত্রাসী আসামি মইনুল হাসান শামিম সিফাত সামির ইমরান (২৪) এবং মামলার এজাহার নামীয় মৃত্যুদ-প্রাপ্ত আসামি মোজাম্মেল হোসেন সাইমন (২৫) যার সাংগঠনিক নাম-শাহরিয়ার।
আদালত পাড়া থেকে পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসীদের ছিনিয়ে নেওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ছিলো অমি। জেলে অবস্থান করা সদস্যদের সঙ্গে বাইরের ছিনতাইয়ের নেতৃত্বে থাকা সদস্যদের মধ্যে যোগাযোগ রাখতো সে। গ্রেফতার মেহেদী হাসান অমি সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং বিভিন্ন মামলায় গ্রেফতার আসামিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)