আযাব গযব
সব সম্বল হারিয়ে হাহাকার নেপালের চিউরি গ্রাম জুড়ে
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাদিস ১৩৯১ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত জুমুআবার রাতে নেপালের পশ্চিমাংশে প্রত্যন্ত জাজরকোট জেলায় যে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে, তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই চিউরি গ্রামই।
ভূমিকম্পের পরে কেটে গিয়েছে তিন রাত। কিন্তু এখনও পাহাড় ঘেরা জাজরকোটের প্রত্যন্ত গ্রামের অনেকাংশে পৌঁছতেই পারেনি নেপালের সেনা আর পুলিশের যৌথ বাহিনী। কম্পনের তীব্রতায় অধিকাংশ পাহাড়ে ধস নেমেছে। হেঁটে সে সব জায়গায় পৌঁছতে তাই প্রবল অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। রাতেই প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ১৫৭ জনের মৃত্যু হয়েছে। জানানো হয়েছে, আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গিয়েছে। তবে ধ্বংসস্তূপের তলায় এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে সে ক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
নেপাল পুলিশের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আপাতত আহতদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দিকে জোর দেওয়া হচ্ছে। চেষ্টা চলছে এখনও কেউ বেঁচে রয়েছে কি না, তার সন্ধান চালানো।
চিউরি গ্রাম জুড়ে এখন শুধুই হাহাকার আর কান্না। নদীর ধারের শ্মশানে দেহ পোড়ানোর দীর্ঘ অপেক্ষায় গ্রামবাসীরা। শ্মশানে চিতা মাত্র একটিই। ফলে দেহ পোড়াতেও লাগছে দীর্ঘ সময়। নিজের সাত বছরের ছেলের দেহের সামনে পাথর হয়ে বসেছিলো বলজিৎ মাহার। জানালো ভূমিকম্প শুরু হয়েছে বুঝে বাড়ির সকলেই যখন বাইরে বেরিয়ে আসতে পেরেছিলো, ভিতরে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে তার শিশুপুত্র। বললো, বাড়ির বাকি ছ’জন সুরক্ষিত বেরোতে পারলেও ওকে বাঁচাতে পারলাম না।
জুমুআবার রাতে যে সময়ে ভূমিকম্প হয়, চিউরি গ্রামের সকলেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কেউ নিজের পরিবারের সাত সদস্যকে একসঙ্গে হারিয়েছে। কেই মারাত্মক জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। হাসপাতালে শুয়ে স্থানীয় বাসিন্দা বিমলকুমার কারকি বললো, কম্পন যখন শুরু হয়, আমি ঘুমোচ্ছিলাম। প্রবল কাঁপুনিতে যখন ঘুম ভাঙে, ঘর থেকে দৌড়ে বেরোতে গিয়েছিলাম। কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে শরীরের অর্ধেক ঢুকে যায়। পরে উদ্ধারকারীরা এসে আমাকে টেনে তোলে।’’
চিউরির আর এক বাসিন্দা জানালো, তার বাড়িতে একটি জিনিসও অবশিষ্ট নেই। এই শীতে গায়ে জড়ানোর মতো কম্বল বা পোশাকও তার নেই।
জুমুআবার রাতের পর থেকে দেড়শোরও বেশি বার আফটার শক অনুভূত হয়েছে নেপাল জুড়ে। ভোর রাতেও এক বার হালকা কম্পন টের পাওয়া যায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












