সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ -তথ্যমন্ত্রী
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ব সব প্রতিবন্ধকতা জয় করে বিস্ময়কর উন্নতির পথে বাংলাদেশের অদম্য গতিতে এগিয়ে চলা অব্যাহত থাকবে।
জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর নির্ধারিত বক্তৃতায় তিনি বাজেটকে জনবান্ধব এবং কল্যাণমুখী অভিহিত করে বলেন, আগামী বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর অন্যতম হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকায় দেশের প্রায় ১২ কোটি মানুষ সামাজিক নিরাপত্তার আওতায় আসবেন, এর মধ্যে ভাতা পাবেন ২ কোটি মানুষ। এবং এই বরাদ্দ মোট বাজেটের ১৬.৫৮ শতাংশ, জিডিপির ২.৫২ ভাগ। ২০২৩-২৪ অর্থবছর থেকেই দেশে চালু হবে সর্বজনীন পেনশন স্কিম।
বাজেটের গতানুগতিক সব সমালোচনা নাকচ করে দিয়ে তথ্য-উপাত্ত তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির পেশাই সমালোচনা করা এবং এভাবেই তারা ফান্ড যোগাড় করে। তাদের গতানুগতিক সমালোচনা বাজেট ঘাটতি নিয়ে। অথচ আমাদের বাজেটে ঘাটতি যেখানে ৫.২ শ তাংশ সেখানে ভারতের বাজেট ঘাটতি ৫.৯, মার্কিন যুক্তরাষ্ট্রের ৬, যুক্তরাজ্যের ৫.৫ শতাংশ। অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের চেয়েই শুধু নয়, ভারতের চেয়েও আমাদের বাজেট ঘাটতি কম।
বিএনপি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি'র গত পাঁচ বছরের বাজেট সমালোচনাকে পাশাপাশি তুলে ধরেন হাছান মাহমুদ। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত টিআইবি বলে এসেছে, প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট অর্থনৈতিক দিক নির্দেশনা নেই। আর বিএনপি বলেছে বাজেট নিয়ে গণমানুষের কোনো আগ্রহ নেই, বাজেট উচ্চাভিলাষী। টিআইবি বরাবর প্রায় একই কথা এবং বিএনপিও ঘুরিয়ে ফিরিয়ে কখনো ভাঁওতাবাজির বাজেট, বাস্তবতা বিবর্জিত, কল্পনাবিলাসী, বাস্তবায়ন অযোগ্য এসব বলে এসেছে। অথচ গত ১৪ বছরে তাদের মতে আমাদের ‘উচ্চাভিলাষী’ বাজেট বাস্তবায়নের হার ৯৭ শতাংশ। করোনা মহামারি না থাকলে ৯৮ শতাংশ হতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)