পবিত্র রমাদ্বান:
সব ধরনের খেজুরের দাম কমিয়েছে আরব আমিরাত
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ মার্চ, ২০২৩ খ্রি:, ০৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
কিছুদিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস। এ মাসকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে ছাড়ের ছড়াছড়ি। সব ধনের মানুষ যাতে রমজান মাসে পণ্য ক্রয় করতে গিয়ে কোনো ধরনের দুর্ভোগ এবং কষ্টে না পড়ে এজন্য এসব দেশের সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
পবিত্র রমজানে খেজুরের চাহিদা বেড়ে যায়। কারণ খেজুর খাছ সুন্নতী খাবার। তাই পবিত্র রমজানে সব ধরনের ক্রেতারা তাদের প্রয়োজন মতো খেজুর ক্রয় করতে পারে এজন্য মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমি রাতে সব ধরনের খেজুরের দাম কমানো হয়েছে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সারজার বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে খেজুরের বিক্রি বেড়েছে। এখন প্রত্যেকটি দোকানে প্রতিদিন প্রায় ১৫০ কেজি খেজুর বিক্রি হয়। রমজান শুরু হলে প্রত্যেকটি দোকান প্রতিদিন প্রায় ১ হাজার কেজি খেজুর বিক্রির লক্ষ্যমাত্র নিধারণ করেছে।
একজন খেজুর বিক্রেতা ইব্রাহিম আব্দুল রমমান বলেন, ‘আমাদের দোকানে ২৫ ধরনের খেজুর রয়েছে। এর মধ্যে জর্ডান, সৌদি আরব, লেবান এবং ফিলিস্তিনের খেজুর আছে। এছাড়াও স্থানীয় বাগানের কিছু খেজুর আছে।
৩০ বছর ধরে ইব্রাহিম খেজুর বিক্রি করেন। তিনি জানান, পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায়। কারণ খেজুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।
তিনি বলেন, আমাদের বাজারগুলোত প্রায় ডাক্তার আসেন। তারা এসে আজওয়া খেজুরের গুণাগুন বর্ণনা করেন। কারণ আজওয়া খেজুর হার্টের সমস্যা দূরে করে এবং মানুষকে চিন্তা মুক্ত রাখে।
খেজুরের মান অনুযায়ী প্রতি কেজিতে ৫ থেকে শুরু করে ৪০ দিরহাম পর্যন্ত কমানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)