সবার টার্গেট জাতীয় নির্বাচন
প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছে। এদিকে আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি বিএনপি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। ভিন্ন প্রেক্ষাপটে তারাও চাইছে কাঙ্খিত নির্বাচন। সে লক্ষ্যে ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতিও সেরে নিচ্ছে দলগুলো। দেশের সাধারণ মানুষও মেতে উঠতে চায় নির্বাচন উপলক্ষে। সবারই টার্গেট জাতীয় নির্বাচন।
সরকার পতনের পর নির্বাচন ব্যবস্থাকে নতুন করে সাজাতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাষ্ট্র সংস্কারে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। মূলত এই সংস্কার কমিশনগুলোকে দলগুলো কীভাবে সহযোগিতা করতে পারে, সেটি নিয়ে সংলাপে মতামত চাওয়া হলেও সেখানে সংস্কারের পাশাপাশি নির্বাচন ইস্যুতে জোর দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।
জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে ওই সংলাপে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা এবং সেজন্য একটি রোডম্যাপ ঘোষণা করাসহ আরও বেশকিছু দাবি তুলে ধরে বিএনপি। এক ঘণ্টাব্যাপী এ সংলাপে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির আরও পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন। সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন আমাদের এক নম্বর প্রায়োরিটি।’
একই দিন বিএনপির পরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামক দল। তাদের নেতৃত্ব দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেওয়া দুটি রোডম্যাপের মধ্যে একটি সংস্কারের এবং আরেকটি নির্বাচনের। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ দৃষ্টি থেকে দেশকে ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে। এক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে, এ সময়টা নাতিদীর্ঘ হবে।’
তার আগে গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সাক্ষাৎকারে দ্রুত সংস্কারকাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
তারও আগে ২৪ সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে, সেজন্য যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন। এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত মন্তব্য করে এ সময় ধৈর্য ধরার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠিত নির্বাচন কমিশন (ইসি) সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরু করেছে। আগামী তিন মাসের মধ্যেই এ কমিশন সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে উপস্থাপন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কমিশন প্রধান।
এ বিষয়ে জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা যথাসময়ে কাজ শুরু করেছি। নির্বাচনী আইনগুলো ব্যাপকভাবে বিশ্লেষণ করা হচ্ছে। আমরা লাইন ধরে ধরে পর্যালোচনা করছি। এরপর সেগুলোর ত্রুটি-বিচ্যূতি তুলে ধরা হবে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন নিয়োগের আইন অগ্রাধিকার। সরকার যখন চাইবে আমরা আশা করি তখনই উনাদের একটা খসড়া দিতে পারব।’
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্র ও শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তা নির্বাচিত সরকারেরই করা উচিত। দ্রুত নির্বাচন অনুষ্ঠিত না হলে ছাত্র-জনতার অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কাও রয়েছে। সেজন্য নির্বাচনের রোডম্যাপ এখন বিএনপির প্রধান দাবি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।