পাঠক কলাম:
সবাই সুখী হতে চায়, কিন্তু জানে না সুখ কোথা রয়
, ২৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ রবি , ১৩৯২ শামসী সন , ২৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
মাত্র দুটি অক্ষর কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি। এই পৃথিবীতে সবাই সুখী হতে চায় কিন্তু জানে না সুখের পায়রাটা কোথায়? সুখ হৃদয়ের একটি অনুভূতি। ছূফীরা যাকে বলে ‘তাত্মাইন্নুল ক্বুলূব’- হৃদয়ের প্রশান্তি। মানুষের হৃদয় বেশি সময় এটা ধরে রাখতে পারে না। অশান্ত চিত্ত, নফসে আম্মারা শুধু ডালে ডালে ঘুরে বেড়ায়, সুখের সন্ধান পায় না। নফসে আম্মারা হলো অস্থির চিত্ত, কোনো কিছুতে সে সন্তুষ্ট নয়। আরো চাই, আরো চাই হলো তার ইচ্ছা। এ ক্ষুধা মেটানো অসম্ভব। অশান্ত চিত্তকে সুখী করা যাবে না। এর ঊর্ধ্বগতিকে নিম্নমুখী করতে হবে। অতৃপ্ত ক্ষুধা শয়তানের স্বভাব, তৃপ্ত ক্ষুধা হলো মু’মিনের স্বভাব। সবকিছু পেয়েও যে বলে কিছুই পেলাম না, যার স্বভাবে কৃতজ্ঞতার অভাব, সে কখনো সুখী হবে না। যে ব্যক্তির যা কিছু আছে তাতেই সে তৃপ্ত, শোকর-গুযার, কৃতজ্ঞ সেই তো সুখী। মানুষের বাঁচার জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। সুখ মনের বাইরের কিছু নয়। মানুষ সুখী হতে চায় কিন্তু নফ্সে আম্মারাকে নিয়ে সেতো সুখী হবে না। নফ্সে আম্মারা থেকে নফ্সে মুত্মাইন্নায় পৌঁছলেই সুখী হবে। চরম কষ্টেও সে বলবে, মালিক আমাকে খুব ভালো রেখেছেন, আমিতো এর যোগ্য নই। এ হলো মুত্মাইন্না’র হাল। প্রশান্তি আর প্রশান্তি। কৃতজ্ঞতা আর তৃপ্তির হাল। এই হাল কী বাজারে পাওয়া যায়?
এ হাল পেতে হলে একজন মহান আল্লাহ পাক উনার ওলীকে খুঁজে পেতে হবে। তিনি পারেন এ হাল তৈরি করে দিতে। বিষয়টা আবার এ রকম নয়, আসলাম আর পেয়ে গেলাম। অস্তির চিত্তকে শুধু যিকির-ফিকির দ্বারা শান্ত করা যায়। একমাত্র মহান আল্লাহ পাক উনার যিকির দ্বারা আত্মার প্রশান্তি সম্ভব। পরিপূর্ণ সুখী হওয়ার এটাই একমাত্র উপায়। ডেল কার্নেগীর বস্তা পচা সূত্র কাউকে সুখী করতে পারেনি। অশান্ত চিত্তের হোতা শয়তান। যিকির দ্বারা শয়তান তাড়ানো যায়। শয়তান ভেগে গেলে চাই চাই, খাই খাই ভাব থাকবে না।
যিকির করে যারা ছূফী হতে পেরেছেন তাদের কোনো দুঃখ নেই। দুঃখকে উনারা মহান আল্লাহ পাক উনার নিয়ামত মনে করেন। এই অবস্থায় দুঃখকে আর খুঁজে পাবেন না। তাহলে শান্তির মূলে মহান আল্লাহ পাক উনার নামের যিকির। তাইতো রাজারবাগের মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুন হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি যিকিরের জন্য এতো তাগিদ দিচ্ছেন। তিনি চান উনার সব মুরীদ সুখী হোক, আল্লাহওয়ালা হোক। দুনিয়ার জন্য দ্বীন নয়, দ্বীন উনার জন্য দুনিয়া।
-আনোয়ার হুসাইন খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












