সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে কারণ বলছেন বিক্রেতারা
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঈদের পর দাম আবার বাড়তে শুরু করেছে সবজির। চলমান তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে যেন বেড়েই চলছে সবজির দাম। তাপদাহে এমনিতেই বিপর্যস্ত জনজীবন, তার ওপর চড়া সবজির বাজার এখন সাধারণ মানুষকে আরও নাজেহাল করে তুলছে। বাজার করতে আসা সাধারণ ক্রেতারা বলছেন, প্রকৃতি যেমন তাদের স্বস্তি দিচ্ছে না, একইসঙ্গে স্বস্তি দিচ্ছে না বাজার পরিস্থিতিও। অন্যদিকে বিক্রেতারা বলছেন, তীব্র গরমের কারণে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। ফলে দাম বাড়ছে। গরম না কমলে দাম আরও বাড়তে পারে।
গতকাল জুমুয়াবার (২৬ এপ্রিল) রাজধানীর মিরপুর-১ নম্বরের কাঁচা বাজার সরেজমিনে ঘুরে দেখা যায় ঊর্ধ্বমুখী বাজারের এ চিত্র।
প্রকৃতিতে যেমন তাপদাহ চলছে তেমনি কাঁচা বাজারেও যেন আগুন। প্রতিনিয়তই বাড়ছে সব ধরনের সবজির দাম। সব সবজির দাম বাড়লেও গরমে চাহিদা থাকে বেশি এমন সবজির দাম বেড়েছে উচ্চহারে।
বাজারে টমেটো ৬০ টাকা, টক টমেটো ৭০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, শসা ৮০ টাকা, উচ্ছে ১০০ টাকা, করল্লা ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, মূলা ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ৮০-১২০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, সজনে ১০০-১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি কদু ৬০-৮০ টাকা, চাল কুমড়া ৬০-৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৫০ টাকা করে।
এক্ষেত্রে গত সপ্তাহের সাথে তুলনা করলে দেখা যায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত। আর উচ্ছে, শসা, লেবু, ঢেঁড়স, পটল, চালকুমড়ার মতো সবজির চাহিদা গরমে থাকে বেশি। তাই এগুলোর দামও বেড়েছে বেশি। প্রতি কেজিতে উচ্ছে ২০ টাকা, শসা ২০, ঢেঁড়স ৩০ টাকা, পটল ৪০ টাকা বেড়েছে। আর প্রতি হালিতে লেবুর দাম ১০ টাকা এবং প্রতি পিস চালকুমড়ার দাম ২০ টাকা বেড়েছে। এছাড়া প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ২০ টাকা এবং ধনেপাতার দাম বেড়েছে ৪০ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)