রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সবজির চারা তৈরিতে ব্যস্ত বগুড়ার চাষিরা

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, সকাল ৫:০১
বগুড়া সংবাদদাতা:
রবি মৌসুমের শীতকালীন আগাম সবজির চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার চাষিরা। অনেক চাষি গড়ে তুলেছেন নার্সারি। সেখান থেকে বিক্রি করা হয় সবজির চারা। এখন সবজির বীজতলা তৈরি, চারা বিক্রি ও পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন অনেক চাষি।
অন্যদিকে জমি ফাঁকা হতেই নতুন সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন অনেকে।
ে বগুড়ার সদর উপজেলার মহাস্থান, শাজাহানপুর উপজেলার শাহানগর, কামারপাড়াসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে নতুন নতুন সবজির বীজতলা নিয়ে চাষিদের কর্মব্যস্ততা দেখা যায়।
শীতকালীন সবজির চারা উৎপাদনে খ্যাতি রয়েছে বগুড়ার। মূলত ১৯৮৫ সাল থেকে বাণিজ্যিকভাবে সবজির চারা উৎপাদন শুরু হয় এ অঞ্চলে। শুধু শাজাহানপুর উপজেলাতেই শতাধিক উদ্যোক্তা এ পেশায় জড়িত। তারা সবজির চারা উৎপাদন করে সফল হয়েছেন। সবজি চারা সরবরাহ করছেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। এখানকার সবজির চারা সরবরাহ হয়ে থাকে নাটোর, নওগাঁ, রাজশাহী, গাইবান্ধা, রংপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায়।
শাজাহানপুর উপজেলার শাহানগর এলাকার সাদিক নার্সারির মালিক আব্দুর রহিম জানান, বছরের ছয় মাস নার্সারিতে ব্যবসা চলে। শাজাহানপুর উপজেলায় কমপক্ষে শতাধিক সবজির নার্সারি রয়েছে। এসব নার্সারিতে নানা জাতের সবজির বীজ উৎপাদন করা হয়। এসব নার্সারিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ, রসুন, গাঁজর, পটোল, শিম, বরবটি, পালং শাক, লাল শাক, ঝিঙ্গা, করোলাসহ বিভিন্ন সবজির চারা পাওয়া যায়।
আনোয়ারা নার্সারির পরিচালক নজরুল ইসলাম জানান, হাইব্রিড জাতের চারার বেশি চাহিদা রয়েছে। হাইব্রিড জাতের মরিচের চারা সব চেয়ে বেশি বিক্রি হয়। চাষিরা প্রয়োজন মতো সবজির চারা নিতে বুকিং দেন। সে হিসেবে প্যাকেট তৈরি করে চারা সরবরাহ করা হয়। এক বিঘা জমিতে মরিচ চাষের জন্য চারা উৎপাদন করতে পৃথক চারটি শেডে বীজ ছিটানো হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভালোমানের চারা নিতে বগুড়ায় আসেন চাষিরা। প্রতিটি চারা এক থেকে দের টাকা পিস হিসেবে বিক্রি হয়।
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলা থেকে মরিচের চারা কিনতে আসা সৈয়দ কামাল হোসেন জানান, তিনি সিরাজগঞ্জ থেকে মরিচের চারা নিতে এসেছেন শাহানগরে। প্রতি বছর এখান থেকে মরিচ, টমেটো, ফুলকপি ও বাঁধাকপির চারা নিয়ে যান। এক হাজারটি মরিচের চারা কিনেছেন এক হাজার ২০০ টাকা দিয়ে। তাদের এলাকার চারার চেয়ে এখানকার চারার মান অনেক ভালো।
নার্সারি ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রতি এক হাজার পিস ফুলকপির চারা ৯০০ থেকে দেড় হাজার টাকা, বাঁধাকপির চারা ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা, মরিচের চারা ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা, টমেটোর চারা দেড় হাজার টাকা, বেগুনের চারা ৫০০ থেকে ৮০০ টাকা, পেঁয়াজের চারা পাঁচ কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
বগুড়ায় শীতকালীন সবজি চাষিরা মূলত আগস্টের মধ্যবর্তী সময় থেকেই জমিতে আগাম চারা উৎপাদন শুরু করেন। বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ, শেরপুর, সদর, গাবতলী ও কাহালুসজ জেলায় চাষিরা ৩২৪টি নার্সারিতে প্রায় ৫০ হেক্টর জমিতে নানা জাতের সবজির চারা করা হয়েছে। আর বীজতলার এসব চারা দিয়ে অন্তত ২৫ থেকে ৩০ গুণ জমিতে চাষ করা সম্ভব বলেও জানান কৃষিবিদ ফরিদুর রহমান।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৬ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৬ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৬ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৬ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৬ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৬ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৬ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৬ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৬ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৬ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৭ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৭ ঘণ্টা আগে