সফল কৃষক শাজাহান, হয়েছেন পরিবারসহ স্বাবলম্বী
অভিজ্ঞ কৃষক শাহজাহান (৬২) দীর্ঘ ৪০ বছর ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ফলসি জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। এবার তিনি মিজমিজি-জালকুড়ি-চাষাঢ়া সড়কের দশ পাইপ অংশের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বিলে ১৯০ শতাংশের ৪টি ক্ষেতে লালশাক আর লাউশাকসহ কয়েক ধরনের শাক চাষ করেছেন। তিনি আশাবাদী এবার বিগত বছরগুলোর চেয়ে বেশি লাভবান হবেন।
শাহজাহান শুধু মৌসুমি কৃষকই নন, তিনি বছরজুড়েই চাষাবাদ করেন। যে কোনো মৌসুমে সবজি চাষে তার সাফল্য বেশি অর্থাৎ বেশি লাভবান হন। প্রতি বছরের মতো এবারও বেশি লাভের জন্য কদুশাক, লালশাক, পুঁইশাক, মুলাশাক ও নাপা শাকের বীজ রোপণ করেন। যার যতেœর জন্য ৮ জন কর্মচারী রেখেছেন। কর্মচারীদের বাৎসরিক চুক্তিতে রেখে প্রতিজনের বেতন দেন ১৮-২০ হাজার টাকা।
বরিশালের মৃত আলী আহমেদের ছেলে শাহজাহান।
ফলনে লাভ সম্পর্কে জানতে চাইলে শাহজাহান বলেন, আমার মনে হয়, ২ লাখ টাকা বিক্রি করা সম্ভব ক্ষেতের সব শাক-সবজি। ভালো ফলনে এবার তেমন শাক নষ্ট হয়নি। তাই লাভের আশাও বেশি।
ফসলের দেখভালের দায়িত্বে থাকা আবুল হোসেন বলেন, ‘এসব শাকের মধ্যে সবচেয়ে অল্প দিনে উৎপাদন হয় লালশাক। মাত্র ২০-২২ দিনের মধ্যে তা বড় হয়ে যায়। অন্য যে শাক রোপণ করা হয়েছে; সেগুলো ১ মাস থেকে দেড় মাসে উঠানো সম্ভব।’
নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত বলেন, বর্তমানে সিদ্ধিরগঞ্জে মোট ৫৪৪ হেক্টর জমিতে কৃষকেরা চাষাবাদ করেন। নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, রাজস্ব ও প্রকল্পভিত্তিক বরাদ্দ এবং সরকারি বরাদ্দ সাপেক্ষে কৃষকদের মাঝে উপকরণ বিতরণসহ সব পরামর্শ দিয়ে থাকি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।