সন্ধ্যার আগেই কুরবানির পশুর বর্জ্য অপসারণ -মন্ত্রী
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রত্যেক ওয়ার্ডে একটি করে টিম গঠন করা হয়েছে। তারা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলবে। গত ঈদে সন্ধ্যার আগে ঢাকার কুরবানির সব বর্জ্য পরিষ্কার করা হয়েছিল। এবারো সন্ধ্যার আগেই সব বর্জ্য অপসারণ করা হবে।
নির্দিষ্ট স্থানে পশু কুরবানি ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করেন মন্ত্রী। সভায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররাও উপস্থিত ছিলেন।
সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, এবারো নির্দিষ্ট স্থানে পশু কুরবানি করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নেবে। নির্দিষ্ট স্থানে পশুর হাট বসাতে হবে, যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। রাস্তার পাশে হাট বসানো যাবে না।
তবে ঈদের আর সপ্তাহ দুয়েক বাকি থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনে এবার কোথায়, কতগুলো অস্থায়ী পশুর হাট বসবে তা জানাতে পারেননি মন্ত্রী। তিনি বলেন, এখনো ঠিক হয়নি। কুরবানির জন্য এখনো অনেক সময় আছে। আমরাও কাজ করছি, সংখ্যাটা পরবর্তীতে জানানো যাবে।
এবার সারা দেশে কতগুলো পশুর হাট বসবে, সেই তথ্যও জানাতে পারেননি তাজুল ইসলাম। তিনি জানান, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যৌক্তিক স্থানে পশুর হাট বসানো হবে।
কোনো সমস্যার কারণে পশুর হাটের সংখ্যা নির্ধারণে দেরি হচ্ছে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, কোনো সমস্যা নেই। আমরা স্বস্তিকর অবস্থায় আছি। অন্যবারের তুলনায় এবার ভালো আছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)