সন্ত্রাসী ইসরায়েলের ৩৬টি হামলায় শুধু নারী ও শিশু নিহত -জাতিসংঘের বিশ্লেষণ
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সন্ত্রাসী ইসরায়েলের সাম্প্রতিক ৩৬টি বিমান হামলার পর্যালোচনা করে দেখা গেছে, এসব হামলায় শুধু নারী ও শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত জুমুয়াবার সংস্থাটি এই যুদ্ধের মানুষের প্রাণহানির তীব্র নিন্দা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আরও সতর্ক করে বলেছে, দখলদার ইসরায়েলের সম্প্রসারিত অবরোধ আদেশ গাজাবাসীদের ক্রমশ সংকুচিত এলাকায় জোরপূর্বক স্থানান্তরিত করছে। সংস্থার মুখপাত্র রাভিনা সতর্ক করেছে, গাজাজুড়ে চলা এই সামরিক হামলাগুলো কোনও নিরাপদ স্থান রাখেনি।
সে জেনেভায় সাংবাদিকদের বলেছে, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে সন্ত্রাসী ইসরায়েলের ২২৪টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৬টি হামলা সম্পর্কে আমাদের কার্যালয় যাচাই করে তথ্য পেয়েছে, যেখানে এ পর্যন্ত নিহতদের তালিকায় শুধু নারী ও শিশু রয়েছে।
সে আরও উল্লেখ করেছে, সন্ত্রাসী ইসরায়েলের অবরোধ আদেশে ফিলিস্তিনিদের যেসব এলাকায় যেতে বলা হচ্ছে, সেখানেও হামলা চলছে। খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাবুতে যাওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেখানে হামলা অব্যাহত রয়েছে। ১৮ মার্চ থেকে এ ধরনের অন্তত ২৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
গাজার সর্ব দক্ষিণের গভর্নরেট রাফাহতে ৩১ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী একটি ব্যাপক স্থল অভিযানের আদেশ জারি করে। সন্ত্রাসী ইসরায়েল জানিয়েছে, তাদের সেনারা গাজায় বড় অঞ্চল দখল করছে এবং সেগুলোকে বাফার জোন হিসেবে ঘোষণা করছে, যেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
সন্ত্রাসী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছে, বড় অঞ্চল দখল করে সেগুলোকে নিরাপত্তা অঞ্চলে পরিণত করা হচ্ছে, যার ফলে গাজা আরও ছোট ও বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
এ প্রসঙ্গে শামদাসানি বলেছে, স্পষ্ট করে বলতে হবে, এই তথাকথিত অবরোধ আদেশ আসলে স্থানান্তর আদেশ, যা গাজাবাসীদের ক্রমশ সংকীর্ণ এলাকায় ঠেলে দিচ্ছে। দখলকৃত ভূখ-ে বেসামরিক জনগণকে স্থায়ীভাবে স্থানান্তর করা জোরপূর্বক স্থানান্তরের শামিল, যা জেনেভা কনভেনশনের চতুর্থ ধারার গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা সবচেয়ে বেশি। শামদাসানি বলেছে, আমাদের কার্যালয়ে রেকর্ড করা তথ্য অনুসারে, সামগ্রিকভাবে নিহতদের মধ্যে বড় একটি অংশই শিশু ও নারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












