সন্ত্রাসী ইসরাইলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সন্ত্রাসী ইসরাইলের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে সামরিক বাজেট বাড়িয়ে তিন গুণ করছে ইরানে। মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে সামরিক বাজেট ২০০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাবের কথা জানান তিনি। তবে বাড়তি অর্থ কোথায় বা কোন খাতে ব্যয় হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সরকারিভাবে স্বীকার না করায় তেহরানের বার্ষিক সামরিক ব্যয়ের সঠিক পরিসংখ্যান জানা মুশকিল। তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) মতে, ২০২৩ সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় ১০.৩ বিলিয়ন ডলার।
ফাতেমেহ মোহাজেরানি জানান, প্রস্তাবিত বাজেট নিয়ে বিতর্কের পর আইনপ্রণেতাদের অনুমোদন সাপেক্ষে আগামী মার্চ নাগাদ বিষয়টি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটানোর জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, দেশটির সামরিক বাজেটের সর্বোচ্চ অংশ পায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নিয়মিত সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর অন্য শাখাগুলোর বরাদ্দ অপেক্ষাকৃত কম।
এদিকে সম্প্রতি সন্ত্রাসী ইসরাইলের চালানো প্রতিশোধমূলক হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই বলেছেন, সন্ত্রাসী ইসরাইলি হামলার জবাব দিতে সব হাতিয়ার কাজে লাগাতে প্রস্তুত তার দেশ। তেহরানে এক সংবাদ সম্মেলনে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া বীর যোদ্ধাদের মর্টারশেলগুলো
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)