সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের
, ০৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতি দিয়েছে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা।
বিবৃতি ওবায়দা উল্লেখ করেন, তারা সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে এই ‘দীর্ঘ ক্ষয়িষ্ণু যুদ্ধ’ চালিয়ে যাবে।
সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালার সাহায্য ও শক্তিতে, আমাদের সিদ্ধান্ত এবং ইচ্ছে হল, সন্ত্রাসী ইসরাইলি শত্রুদের জন্য দীর্ঘ, ক্ষয়ক্ষতির ও ব্যয়বহুল এই লড়াই অব্যাহত রাখা যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী ইসরাইলি শত্রুরা তাদের আগ্রাসন অব্যাহত রাখতে প্রচেষ্টা চালায়।
তিনি আরও বলেন, হে আমাদের মানুষ! হে আমাদের জাতি! লড়াই চলছেই এবং সন্ত্রাসী ইসরাইলি সন্ত্রাসীরা প্রতিনিয়ত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এবং এটি আমাদের রেসিস্ট্যান্স, আমাদের আন্দোলন ও ব্যাটেলিয়নের জন্য সম্মানজনক যে, এই লড়াইয়ে, আমাদের যোদ্ধাদের পূর্বে আমাদের নেতাদের শহীদ হিসেবে উপস্থাপন করে।
হামাসের শহীদ হওয়া নেতাদের নিয়ে ইসরাইলের আত্মতৃপ্তিতে ভোগার কোন কারণ নেই জানিয়ে আবু ওবায়দা বলেন, যদি এতে তাদের বিজয় হত তবে শেখ ইজ্জউদ্দিন আল-কাসসামের শাহাদাতের মাধ্যমে ৯০ বছর আগেই রেসিস্ট্যান্স শেষ হয়ে যেত। কিন্তু রেসিস্ট্যান্স এগিয়ে গিয়েছে ও শক্তিশালী হয়েছে। বর্বরতা, ঘর-বাড়ি ধ্বংস, প্রতিশোধে যদি রেসিস্ট্যান্স যদি শেষ হত তবে গাজার বীরেরা প্রতিটি অলি-গলিতে প্রতিটি লড়াইয়ে শত্রুদের নাজেহাল করতে পারতো না।
তিনি আরও বলেন, একজন নেতার স্থলাভিষিক্ত হয় দশজন, একজন সৈনিকের স্থলাভিষিক্ত হয় হাজার হাজার রেসিস্ট্যান্স যোদ্ধা। এই ভূমি রেসিট্যান্স যোদ্ধাদের তৈরি করে সেভাবে যেভাবে এই ভূমি জয়তুন ফল উৎপাদন করে! এই ভূমি প্রজন্মসমূহের কাছে রেসিস্ট্যান্সের প্রতি ভালোবাসা দান করে, কারণ আমরা এটি নবীগণ, ন্যায়বান ও যোদ্ধাদের থেকে পেয়েছি যারা রক্ত উৎসর্গ করেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)