সন্ত্রাসবাদীদের অস্তিত্ব জানান দিতেই আদালত পাড়ার ঘটনা -স্বরাষ্ট্রমন্ত্রী
, ২৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই সন্ত্রাস ছিনিয়ে নেয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা সন্ত্রাসদের পূর্ব পরিকল্পিত।
আত্মগোপনে থাকা সন্ত্রাসরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এ কাজ করেছে। তাদের গ্রেপ্তারসহ সন্ত্রাসবাদ নিরসনে কাজ করছে সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এরই মধ্যে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার নেপথ্যের কারণ জানতে তারা কাজ করছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। আর এ ঘটনার সঙ্গে নিরপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে। আর সন্ত্রাসরা যেন দেশ ছেড়ে না পালাতে পারে এজন্য বর্ডারে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।
সন্ত্রাস, চাদাঁবাজ ও মাদকের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্সে রয়েছে জানিয়ে স্বরাষ্টমন্ত্রী বলেন, দেশে কোনো সন্ত্রাস ও চাদাঁবাজদের জায়গা নেই। তারা যেই দলেরই হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। আর মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে ফেলছে। মাদকের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)