সন্তান সম্ভবা মায়ের ফযীলত
, ২৭শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯২ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
মহান আল্লাহ্ পাক উনার হাবীব ও মাহবুব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যখন কোন মাতা হামেলা অর্থাৎ সন্তান সম্ভবা হয়ে যান, সন্তান ধারণ করেন তখন ঐ মাতাকে, মহান আল্লাহ্ পাক উনার রাস্তায় জিহাদ করলে যে ফযীলত লাভ হয় তদ্রুপ ফযীলত দেন। (সুবহানাল্লাহ্)
একজন সন্তান সম্ভবা মাতার জন্য মহান আল্লাহ পাক বেশুমার নিয়ামত ঘোষণা করেছেন। কষ্টের কারণে তিনি অফুরন্ত নিয়ামত পান। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিশিষ্ট মহিলা ছাহাবি হযরত সালামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনাকে বলেছেন, আপনাদের কেউ কি এই বিষয়ে খুশি নন যে, কোন মহিলা আহাল কর্তৃক সন্তান সম্ভবা হন এবং আহাল উনার প্রতি সন্তুষ্টও থাকেন। তখন (এই হামেলাকালীন) তিনি মহান আল্লাহ পাক উনার পথে সর্বদা রোযা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পাবেন। উনার যখন প্রসবব্যথা শুরু হয়, তখন উনার জন্য নয়ন শীতলকারী কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয়, তা আসমান-জমিনের কোনো অধিবাসী জানে না। তিনি যখন সন্তান প্রসব করেন তখন উনার দুধের প্রতিটি ফোঁটার পরিবর্তে একটি করে নেকি দেয়া হয়। এই সন্তান যদি কোনো রাতে উনাকে জাগিয়ে রাখে তাহলে উনি মহান আল্লাহ পাক উনার পথে নিখুঁত ৭০টি গোলাম আজাদ করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ্। (তাবরানী শরীফ, আবু নুআইম)
তাই, সন্তান সম্ভবা প্রত্যেক মাতার দায়িত্ব-কর্তব্য হলো, শুকুর গুজারির সাথে হযরত আউলিয়ায়ে কিরাম উনাদের ছোহবত এখতিয়ার করে বেশী বেশী ইবাদত বন্দেগী ও যিকির-ফিকির করা এবং পবিত্র সুন্নত মুবারক উনার ইত্তেবা করা আর নিজে নেককার হয়ে নেক সন্তান জন্মদানে সচেষ্ট হওয়া।
মহান আল্লাহ পাক তিনি তাওফিক দান করুন।
-আহমদ মাশুক মারজান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৭)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (১)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












