সন্তান অসুস্থ হওয়ায় পানিতে ফেলে হত্যা করল মা
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নেত্রকোনা সংবাদদাতা:
নেত্রকোনায় সন্তান জন্মগত অসুস্থ হওয়ায় তাকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মায়ের দাবি, অটোরিকশার ধাক্কায় তার শিশু সন্তান পড়ে গিয়ে হারিয়ে যায়। পরে তিনি আর শিশুকে খুঁজে পাননি।
তবে তার স্বামীসহ স্বজনদের দাবি, অসুস্থ সন্তানকে সেবা করতে বিরক্ত হয়ে মাই তার সন্তানকে হত্যা করেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে ওই নারীকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত জুমুয়াবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পুকুরিয়া বেগুনপাড়ার একটি কালভার্টের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম বৈশাখী। তিনি জেলার খালিয়াজুরী উপজেলার বাসিন্দা। নিহত শিশুটি হলো তাদের দেড় বছর বয়সী পুত্র। তারা নেত্রকোনা পৌর এলাকার পুকুরিয়ায় থাকতো।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটি পাকস্থলীতে ছিদ্র নিয়েই জন্ম নেয়। দরিদ্র মা-বাবা জন্মের পর একবার অপারেশন করায় ছেলের। পরে আবারও সমস্যা দেখা দিলে ১৫ দিন আগে ময়মনসিংহে শিশুটিকে তার চাচার বাসায় রেখে আসা হয়।
পরে গত বৃহস্পতিবার বিকেলে মা বৈশাখী তার সন্তানকে নিয়ে নেত্রকোনায় রওনা দেয়। পরে জুমুয়াবার বেলা ১১টার দিকে পুকুরিয়া বেগুনপাড়ার একটি কালভার্টের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে শিশুটির মার দাবি, পরিবারের লোকজনের নানা কথায় বিক্ষিপ্ত মনে অসুস্থ ছেলেকে নিয়ে ময়মনসিংহ থেকে ফিরছিলেন তিনি। রিকশায় করে বড় পুকুরিয়ার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে শিশুটিকে হারিয়ে ফেলেন তিনি। পরে খুঁজতে খুঁজতে অটোরিকশার পেছনে দৌড়ে গিয়েও পাননি।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘বৈশাখী তার বাবাকে ফোন দিয়ে ছেলেকে হত্যার কথা এবং নিজেও মারা যাবে বলে জানায়। বিষয়টি শিশুর বাবার পরিবারে জানাজানি হয়ে যায়। পরে পারলা এলাকায় নাথপাড়া থেকে বৈশাখীকে গ্রেপ্তার করা হয়। ’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় বৈশাখীকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)