সন্তানের প্রতি মা-বাবার কর্তব্য সম্পর্কে একটি শিক্ষণীয় ঘটনা
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
অভিযোগে পিতা বললো যে, “হে খলীফাতুল মুসলিমীন! মহান আল্লাহ্ পাক তিনি কুরআন শরীফে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদীছ শরীফে সন্তানদেরকে আদেশ দিয়েছেন পিতার হক্ব আদায় করার জন্য। কিন্তু আমার সন্তান আমার কোন হক্ব আদায় করে না। কাজেই আমি তার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দায়ের করলাম। আপনি দয়া করে এর ব্যবস্থা করে দিন।”
পিতার অভিযোগের প্রেক্ষিতে হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম তিনি সে সন্তানকে হাযির করালেন। হাযির হওয়ার পরে হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, “হে সন্তান! তুমি তোমার পিতার হক্ব যথাযথভাবে আদায় করোনা কেন?
সন্তান বললো, “হে আমীরুল মু’মিনীন! আমার কিছু কথা আছে। অবশ্যই আমার অপরাধ হলে আমি শাস্তি গ্রহণ করবো, কোন অসুবিধা নেই। তবে আমারও কিছু কথা আছে।”
হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, “কি কথা তোমার রয়েছে, বল!”
তখন সে সন্তান বললো, “প্রথমে আমার জানার বিষয় হচ্ছে, সন্তানের প্রতি পিতার কি হক্ব রয়েছে?”
যখন এই প্রশ্ন করা হলো, তখন হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, “মহান আল্লাহ্ পাক উনার হাবীব ও মাহবুব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলে দিয়েছেন যে, সন্তানের কতটুকু হক্ব। পিতার প্রতি সন্তানের তিনটা হক্ব রয়েছে।
এক নাম্বার হচ্ছে, যে কোন পুরুষ, সে এমন মেয়ে বিয়ে করবেন, যে মেয়েটা হচ্ছে পরহেযগার, দ্বীনদার, আল্লাহ্ওয়ালী।
দুই নাম্বার হচ্ছে, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সে পিতা সন্তানের একটা শরীয়তসম্মত সুন্দর অর্থবোধক নাম রাখবেন।
তৃতীয় নাম্বার হচ্ছে, সন্তান যখন বড় হবে তখন তাকে দ্বীনি ইল্ম তা’লীম দিবেন। এই তিনটা সন্তানের প্রাপ্য হক্ব পিতার কাছে।”
যখন এটা বলা হলো, তখন সে সন্তান বললো যে, “আপনি আমার পিতাকে জিজ্ঞেস করুন, উনি আমার হক্ব আদায় করেছেন অথবা করেননি।”
যখন হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম সে পিতাকে ডেকে আনলেন যে, “তুমি তোমার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছ, এখন তোমার ছেলে তোমার বিরুদ্ধে বলেছে, তুমি তোমার সন্তানের হক্ব আদায় করেছ কিনা?”
পিতা চুপ করে রইলো।
তখন সন্তান বললো যে, “মূলতঃ আমার পিতা আমার একটা হক্বও আদায় করেননি।”
এক নাম্বার হচ্ছে, যিনি আমার মাতা উনি ক্রীতদাসী। শরীয়তের সাথে উনার কোন সম্পর্ক নেই। ইল্ম-কালাম, আমল-আখলাক বলতে উনার কিছুই নেই।
দুই নাম্বার হচ্ছে, আমার এমন নাম রাখা হয়েছে যা মানুষ শুনলে হাসে। নাম রাখা হয়েছে জুল। ‘জুল’ অর্থ হচ্ছে, ‘গোবরের পোকা।’
তিন নাম্বার হচ্ছে, আমাকে দ্বীনি ইল্ম বলতে কিছুই শিক্ষা দেয়া হয়নি। আমি শরীয়ত সম্পর্কে কিছুই জানিনা। যার জন্য আমার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই পিতা-মাতার হক্ব আদায় করা আমার পক্ষে সম্ভব হয় না ইত্যাদি। এলোমেলো অনেক কাজই আমার দ্বারা হয়ে থাকে যেহেতু আমার সে বিষয়ে কিছুই জানা নেই। পিতাকে বলা হয়েছিল, আমাকে দ্বীনি ইল্ম দেয়ার জন্য কিন্তু পিতা সে ব্যবস্থা করেননি, যার জন্য আমার পক্ষে হক্ব আদায় করা সম্ভব হয়নি।
যখন সন্তান এসব কথা বললো, তখন আমীরুল মু’মিনীন, হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম তিনি অভিযোগ খারিজ করে দিলেন। তিনি বললেন, “এই মামলা এখানে চলবে না। কারণ তুমি সন্তানের হক্ব আদায় করনি অতএব সন্তানও তোমার হক্ব আদায় করবে না।”
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের পবিত্র নির্দেশনা অনুযায়ী আমাদের সবাইকে পিতা-মাতা এবং সন্তানের হক্ব আদায় করার তাওফিক দান করুন।
-আহমদ মাশুক মারজান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতা হারাম খেলে, তার তাছীর সন্তানের উপরও পড়ে
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১২)
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












