সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা না করায় নেগেটিভ রেজাল্ট আসছে -স্বাস্থ্যমন্ত্রী
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সঠিক সময়ে পরীক্ষা না করায় ডেঙ্গুর নেগেটিভ রেজাল্টের সংখ্যা বাড়ছে। আর এই নেগেটিভ রিপোর্ট পেয়ে রোগী বাসায় থাকছেন এবং চিকিৎসায় গুরুত্ব দিচ্ছেন না। যে কারণে রোগীদের শারীরিক জটিলতা বাড়ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কারও শরীরে ডেঙ্গু আক্রান্তের লক্ষণ দেখা গেলেও পরীক্ষায় রেজাল্ট ‘নেগেটিভ’ রিপোর্ট আসার বিষয়ে প্রায়ই রোগীদের পক্ষ থেকে অভিযোগ আসে। রেজাল্ট নেগেটিভ আসা মানে ডেঙ্গু আক্রান্ত নন-এমনটা ধরে নিয়েই নির্বিকার থাকছেন অসংখ্য রোগী। পরে পরিস্থিতি খারাপ হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। অনেকের ক্ষেত্রে তখন আর চিকিৎসকদেরও কিছু করার থাকে না।
বিষয়টিকে দেরিতে পরীক্ষার কারণ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা না করায় ডেঙ্গুর নেগেটিভ রেজাল্টের সংখ্যা বাড়ছে। আর এই নেগেটিভ রেজাল্ট পেয়ে রোগীরা বাসায় থাকছেন এবং চিকিৎসায় গুরুত্ব দিচ্ছেন না।
তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে যেকোনো জটিলতা এড়াতে জ্বর হওয়ার ১ থেকে ৩ দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষা করানোর উচিত। এ বিষয়ে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে বলেছেন মন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)