হিজবুল্লাহর সামরিক কমান্ডার শহীদ :
সঠিক সময়ে ইসরায়েলকে কড়া জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার
, ০৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
গত সপ্তাহে হিজবুল্লাহর সামরিক কমান্ডারকে শহীদ করার জন্য দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। গত বুধবার (৭ আগস্ট) হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ বলেছেন, পরিণতি যাই হোক না কেন, হিজবুল্লাহ একা বা তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে মিলে একটি ‘শক্তিশালী ও কার্যকর’ প্রতিক্রিয়া দেখাবে।
হিজবুল্লাহ প্রতিক্রিয়া জানাতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন নাসরাল্লাহ। তবে এই প্রতিক্রিয়া কবে জানানো হবে তা স্পষ্ট করেননি তিনি।
নাসরাল্লাহ আরও বলেন, হিজবুল্লাহকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখার সব আন্তর্জাতিক প্রচেষ্টা বৃথা।
বৈরুতে হিজবুল্লাহ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের শহীদ করার এক সপ্তাহ উপলক্ষে সম্প্রচারিত ভাষণে নাসরাল্লাহ বলেন, ‘পরিণাম যাই হোক না কেন, প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলি হামলাগুলোর জবাব না দিয়ে থাকবে না।’
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে জড়ো হওয়া হিজবুল্লাহর সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘আল্লাহ চান তো আমাদের প্রতিক্রিয়া শক্তিশালী, কার্যকর এবং প্রভাবশালী হবে।’
রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, শুকরের হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহর প্রতিশ্রুতি এবং গত সপ্তাহে তেহরানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধানকে শহীদ করার ঘটনায় ইরানের ক্ষোভ মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)