সচিবালয় গেটে শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দাবিতে এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে ৩০ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান।
এ সময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের প্রতিনিধিদল। অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিলেন শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের বাগবিত-া হয়। পরে লাঠিচার্জ করলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।