সচিবালয়ে আগুনের ঘটনায় সামনে আসছে যেসব প্রশ্ন
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে সংঘটিত আগুনকে পরিকল্পিত বলে সন্দেহ করছেন রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাজধানীতে সচিবালয়ের মতো সুরক্ষিত এবং পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামসজ্জিত জায়গায় আগুন লাগার ঘটনায় বিস্মিত মানুষ। সচিবালয়ে অফিস করতে আসা অনেক কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে বলেন, সচিবালয়ে কোনো ধরনের বৈদ্যুতিক ত্রুটি থেকে একসঙ্গে ভবনের বিভিন্ন জায়গায় আগুন লাগবে এটা তারা বিশ্বাস করেন না।
এদিকে আগুন নেভানোর দায়িত্ব পালন করা নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলামও সন্দেহ করছেন পরিকল্পিত নাশকতার। তার সন্দেহের বিষয়ে তিনি বলেন, শর্ট সার্কিটের আগুন সাধারণত এক জায়গা থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে। কিন্তু সচিবালয়ে আগুন একসঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে, যা অস্বাভাবিক। ছয়তলা, নয়তলা একসঙ্গে আগুন লাগে বলে জানান তিনি। সবকিছু চিহ্নিত করতে নৌ-বাহিনীর টিম কাজ করছে।
তিনটি জায়গা একসঙ্গে আগুন লাগার কথা নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামালও। তিনি বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তিনটি জায়গায় একসঙ্গে আগুন দেখা গেছে।
সচিবালয়ের ১২টি ভবনের মধ্যে এক নম্বর ভবনটি অগ্নিঝুঁকির তালিকায় ছিল। তবে সাত নম্বর ভবনটি ছিল সুরক্ষিত। সেখানে আগুন লাগার ঘটনা সন্দেহের উদ্রেক করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
সচিবালয়ের ওই সাত নম্বর ভবনে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ছয়টি মন্ত্রণালয়ের দপ্তর। অন্তর্র্বতী সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ হোসেন ও আসিফ মাহমুদের দপ্তরও এই ভবনে।
কদিন ধরে সচিবালয় ক্যাডার কর্মকর্তাদের একটা অংশের মধ্যে অস্থিরতা চলছে সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাব নিয়ে। তারা সচিবালয়ের ভেতরে জমায়েত করেন এবং সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করেন। অথচ এ কমিশন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত সরকারের সংস্কার পরিকল্পনার অংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)