সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সঙ্গীদের নিয়েই বিএনপি আন্দোলন চালিয়ে যেতে চায়

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, রাত ৩:১৮ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:৩০
সঙ্গীদের নিয়েই বিএনপি আন্দোলন চালিয়ে যেতে চায়
নিজস্ব প্রতিবেদক:
যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ধরে রেখে চলমান কর্মসূচি শক্তভাবে এগিয়ে নেওয়াই এখন বিএনপির লক্ষ্য। দলটির নেতারা বলছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (৩০ নভেম্বর) সামনে রেখে সরকার বিএনপিকে ভাঙা এবং তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত বিভিন্ন দলকে নির্বাচনে নিতে মরিয়া হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে বিএনপির নীতিনির্ধারকদের দৃষ্টি সরকারবিরোধী আন্দোলনে যুক্ত গুরুত্বপূর্ণ দলগুলোর দিকে। কারণ, তারা খবর পাচ্ছেন, সরকার বিএনপিতে ভাঙন ধরানোর পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকসহ মাঠে সক্রিয় অপরাপর বিরোধী দলগুলোকে নির্বাচনে নিতে প্রতিনিয়ত নানা প্রলোভন ও চাপ সৃষ্টি করছে। ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর এই তৎপরতা শুরু হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন যতই ঘনিয়ে আসছে, ততই সরকারের বিভিন্ন মহল থেকে এই তৎপরতা বাড়ছে।
এ বিষয়ে গত সোমবার কথা হয় বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত একটি দলের প্রধানের সঙ্গে। পরিস্থিতির ধারণা দিতে গিয়ে ওই নেতা বলেন, ‘সরকার মরিয়া হয়ে গেছে কিছু দলকে নির্বাচনে নেওয়ার জন্য। সকাল-বিকেল-সন্ধ্যা-রাত একের পর লোকজন আসছে। এত মরিয়া মনোভাব আমি কখনো দেখিনি।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্দোলনের চলমান কর্মসূচিকে দুই পর্বে ভাগ করা হচ্ছে। কর্মসূচির প্রথম পর্ব হচ্ছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্ব হলো ৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত। দুই পর্বে পরিস্থিতি বুঝে কর্মসূচি দেওয়া হবে।
বিএনপির নীতিনির্ধারণী সূত্রগুলো জানিয়েছে, থেকে শুরু হওয়া দুই দিনের অবরোধ শেষে মাঝখানে এক-দুই দিনের বিরতি দিয়ে আগামী সপ্তাহটি হরতাল বা অবরোধের মধ্যে থাকতে চান নেতারা।
এখন পর্যন্ত বিএনপির আস্থা, সরকার দলকে ভাঙতে পারবে না। গুরুত্বপূর্ণ বিরোধী দলগুলোকে এখন পর্যন্ত তাদের নির্বাচন সহযোগী করতে পারেনি। বিশেষ করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বাম জোটকে সরকার নির্বাচনে নিতে পারেনি। তারা আশা করছে, জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ এসব দল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ‘একতরফা’ নির্বাচনে অংশ নেবে না।
এদিকে পাঁচটি দলের সমন্বয়ে গঠিত ‘সমমনা ইসলামী দলসমূহ’ গতকাল এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।
দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, মুসলিম লীগ (বদরুদ্দোজা আহমেদ-কাজী আবুল খায়ের) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। এর মধ্যে মুসলিম লীগ ছাড়া বাকি চারটি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত।
খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে গত রাতে নিশ্চিত করেছেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘কেউ যদি আঁতাত করে নিজের রাজনৈতিক অবস্থান বদলায়, বদলাতে পারে, সেটা তাদের ব্যাপার। সরকার এসব লোক নিয়ে একতরফা নির্বাচন করবে, করুক। অন্যায়ের কাছে মাথা নত করে আর যা–ই হোক রাজনীতি হয় না। আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে