সংসারই চলে না, চিকিৎসার খরচ কোথায় পাবে সাইমের পরিবার? -বৈষম্যবিরোধী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল তরুণ সাইম। বয়স সবেমাত্র ১৯। ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরবে। অভাবের সংসারে বাবা-মায়ের দুঃখ ঘুচাবে। কিন্তু সব আশা এখন দুরাশা। সারাদিন বিছানায় শুয়ে শুয়ে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দিন কাটছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ সাইমের। ক্রাচে ভর দিয়ে কোনভাবে দাঁড়াতে পারলেও এখনো সে হাঁটতে পারে না। আদৌ পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আসতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তার পরিবার।
হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়নস্থ রুহুল্লাপুর গ্রামের বুধা গাজী বাড়ির মোহাম্মদ সিরাজ ও রাশেদা বেগম দম্পতির একমাত্র ছেলে সাইম। দুই বোন ও এক ভাই এর পরিবারে সে মেজো। সাইমের বাবা সিরাজ ‘নিরাপত্তা প্রহরীর’ চাকরি করেন। স্বল্প আয়ের চাকুরি করে অভাব অনটনের মধ্যে দিনাতিপাত করলেও ছেলেমেয়ের পড়াশোনার ব্যাপারে কখনো কার্পণ্য করেননি তিনি।
ঘটনার বিবরণে সাইম জানায়, সাইম ও তার বন্ধুরা শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ছিল। গত ৫ আগস্ট দুপুর ১২টায় সে তার বন্ধুদের সঙ্গে হাটহাজারী কলেজ মাঠে একত্রিত হয়। হাটহাজারী কলেজ মাঠ থেকে মিছিল নিয়ে তারা হাটহাজারী বাসস্ট্যান্ডের দিকে যায়। দুপুর ২টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় শত শত ছাত্র-জনতা স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে মিছিল বের করে। এসময় মিছিলকারী ছাত্র-জনতাকে লক্ষ্য করে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালাতে থাকে। হঠাৎ একটি গুলি তার ডান পায়ের উরুতে এসে লাগে। বুলেটটি তার পকেটে থাকা মোবাইল ভেদ করে উরুর এক টুকরো হাড়সহ বেরিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় বন্ধুরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। ১২ দিন পর চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার করে উরুতে রড লাগানো হয়।
দীর্ঘ একমাস চিকিৎসা শেষে বাড়িতে আসলে অবস্থার উন্নতি না হওয়ায় সে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে সার্জিস্কোপ, সিএমএইচসহ আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেয়। কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারেনি। এখন চিকিৎসকরা বলছেন দ্রুত তার পায়ে পুনরায় অস্ত্রোপচার করাতে হবে। শরীরের অন্যস্থান থেকে হাড় নিয়ে তার ডান উরুতে লাগাতে হবে। কিন্তু এই মুহূর্তে কিভাবে অস্ত্রোপচারের খরচ যোগাবে তা নিয়ে বিপাকে পড়েছে তার পরিবার।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম মশিউজ্জামান বলেন, সাইমের বিষয়ে আমি অবগত। আন্দোলনে আহত হওয়ার কারণে সে ডিগ্রীতে ভর্তি হতে পারেনি। ভর্তির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সরকারিভাবে কোন সহযোগিতা পেলে অবশ্যই তাদের পৌঁছে দেওয়া হবে। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও পরিবারটির পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।