সংলাপ ইস্যুতে কী ভাবছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯১ শামসী সন , ০৮ জুলাই, ২০২৩ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কোনো বিদেশি শক্তির চাপ, কারও প্রস্তাব বা শর্তে সংলাপে বসবে না আওয়ামী লীগ। তবে সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে দাবি করে ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নয়, আলোচনা হতে পারে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে।
চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণে দেশে আসছে বিভিন্ন দেশের প্রতিনিধি দল। রাজনৈতিক দল, কূটনীতিক ও বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাদের।
আজ শনিবার (৮ জুলাই) ১৫ দিনের সফরে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে আসছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। ১১ জুলাই আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আন্ডার সেক্রেটারি।
এ অবস্থায় আলোচনায় আসছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি।
তবে সরকারি দল আওয়ামী লীগ বলছে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ হবে না। আলোচনা হতে পারে সুষ্ঠু নির্বাচন করার উপায় নিয়ে। সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না বলেও জানান নেতারা। দলের নীতি নির্ধারকরা বলছেন, সংলাপের প্রয়োজনীয়তা থাকলেও কোনো বিদেশি শক্তির চাপে আলোচনার টেবিলে যাবে না আওয়ামী লীগ।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সময় সংবাদকে বলেন, সংবিধান সম্মতভাবেই যেকোনো রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যদি কথা বলতে চায়, তবে আমার মনে হয় যে সে সুযোগ সৃষ্টি হতে পারে। অসাংবিধানিক কোনো পন্থায় নির্বাচন করার চিন্তাভাবনা নিয়ে কেউ যদি কথা বলতে চায়, তবে সেটা সম্ভব হবে না। সেটা যৌক্তিকও নয়। একটা কথা মনে রাখতে হবে, সংবিধান মেনেই আমাদের পথ চলতে হবে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তাদের যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের দাবি, সেটা দেশে যেমন সমর্থন পায়নি, তেমন আন্তর্জাতিক অঙ্গনে তারা যাদের হাতে-পায়ে ধরে, তাদেরও কারও সমর্থন পায়নি।
সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে বাংলাদেশে আসছে এবং তারা সংলাপের কথা বলছে। সেই পরামর্শগুলো সরকার রক্ষা করবে কিনা বা কতটুকু রক্ষা করবে, সেটা ভাবার বিষয়। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা দেশের সুশীল সমাজ হোক কারও চাপে বা প্রস্তাবেই যে আমরা সংলাপে বসে পড়বে, সেটা না।
নির্বাচনের আগে সংলাপের দরজা উন্মুক্ত রয়েছে, তবে তা এখনই নয় বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)