সংবিধান সংশোধনে অন্তর্র্বতী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন
, ১৫ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৮ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের সংবিধানে হাত দেয়ার এখতিয়ার আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
সংসদ ভেঙে যাওয়ার পর রাষ্ট্রপতির আদেশ প্রণয়ন ক্ষমতার ‘সীমাবদ্ধতার’ কথা তুলে ধরে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এই প্রশ্ন তোলেন।
আইন ও আদালত নিয়ে সংবাদ সংগ্রহ করা সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরামের’ এই আয়োজনের বিষয় ছিল ‘খসড়া সংবিধানের প্রস্তাবনা’।
আসাদুজ্জামান বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশে যাদের রক্তের বিনিময়ে আমরা সংবিধান সংশোধনের কথা ভাবছি সেটা তাদের (নিহত) প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো। আমাদের সাংবিধানিক সীমাবদ্ধতার কথা চিন্তা করতে হবে।
“সংবিধানের ৯৩ অনুচ্ছেদের দিকে যদি তাকাই, তাহলে এই প্রস্তাবনাগুলো- এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো সুযোগ আছে কি না সেটা ভেবে দেখা দরকার। ”
আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূসের অন্তর্র্বতী সরকার যেসব বিষয়ে সংস্কারের কথা বলছে, তার মধ্যে সংবিধানও আছে।
সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাব করতে আলী রিয়াজকে প্রধান করে একটি কমিশন কাজ করছে, যিনি এই দায়িত্ব পাওয়ার আগে সংবিধান বাতিল করে নতুন করে লেখার প্রস্তাব করেছিলেন। এই কমিশনের সদস্য অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও নতুন সংবিধান লেখার পক্ষে অবস্থানের কথা বলেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)