সংখ্যালঘু নেতাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় আওয়ামী লীগ, লক্ষ্য ভোট
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ভোটের আগে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দূর করতে তৎপর হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি গত এক মাসে এসব সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। সরকারের মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে এখন পুরোনো প্রতিশ্রুতি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের অঙ্গীকার করা হয়েছে। দুই পক্ষ থেকেই এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০১৮ সালে সেই নির্বাচনে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসে আওয়ামী লীগ। কিন্তু প্রধান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেনি তারা। এই অভিযোগ নিয়ে ক্ষোভ তৈরি হয় সংখ্যালঘুদের সংগঠনগুলোর ভেতরে, তাদের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্কের টানাপোড়েনও তৈরি হয়।
এখন জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার সংগঠনগুলো সভা-সমাবেশ করছে। তবে সংখ্যালঘুদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কখনই খারাপ ছিল না- এমন দাবি করে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘তাদের দাবিদাওয়ার বাস্তবায়নে আমরা সচেষ্ট। রাজনৈতিক বাস্তবতায় সব সময় সব দাবি মেটানো সম্ভব হয় না। তবে এখন আমরা চেষ্টা করছি।’
যদিও ক্ষমতাসীনেরা সংখ্যালঘুদের সংগঠনগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয় মানতে রাজি নয়, কিন্তু দেশের ধর্মীয় সংখ্যালঘুদের অন্যতম একটি সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছে, ক্ষমতাসীনেরা তাদের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে এত দিন কোনো কথা বলেনি। এখন তারা আমাদের কথা শুনছে এবং ভোটের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলছে।
সরকারের শেষ সময়ে এসে ভোটের রাজনীতির বিবেচনায় আওয়ামী লীগ যে এখন সংখ্যালঘু সংগঠনগুলোর সঙ্গে সম্পর্কের ঘাটতি মেটাতে তৎপর হয়েছে, এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, গত সেপ্টেম্বরে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গেই প্রকাশ্যে ও অপ্রকাশ্যে অন্তত ছয়টি বৈঠক করেছে আওয়ামী লীগের নেতারা। ক্ষুদ্র জাতিসত্তার সংগঠনগুলোর সঙ্গেও চলছে নানা আলোচনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)