সংকুচিত হয়ে আসছে সরকারের আয়ের পথ
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দীর্ঘদিন ধরে ডলার সংকটে অর্থনীতিতে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। এ ক্রাইসিস কাটাতে বাংলাদেশ ব্যাংক নানামুখী পদক্ষেপ নিলেও কিছুতেই সুফল আসছে না। সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারের ব্যয়ও বেড়েছে। ব্যয়ের তুলনায় আয় না বাড়ায় টাকার সংকটে পড়েছে সরকার। রাজস্ব আয়ে ঘাটতি ক্রমেই বাড়তে থাকায় ব্যয় মেটাতে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ধার করছে। এতে বাড়ছে ঋণের বোঝা। এদিকে ঋণের পরিমাণ বাড়লেও বাড়ছে না সরকারের আয়। এতে ঋণ শোধ করা নিয়ে টানাপড়েনের আশঙ্কা তৈরি হয়েছে। ওদিকে বিদেশি ঋণ সহায়তা ও সঞ্চয়পত্র থেকে সরকারের বিনিয়োগ আসছে না।
অর্থনীতিবিদরা বলছেন, ঋণের ‘রিফাইন্যান্সিং’ করে সময় বাড়ানো এবং ব্যয় কমানো একটা বিকল্প হতে পারে।
এর আগে করোনার সময় থেকে রাজস্ব আয় কম হওয়ায় সরকার টাকার সংকটে পড়েছিল। ওই সময়ে রাজস্ব ঘাটতির টাকা সরকার ঋণ করে মিটিয়েছে।
এখন রাজস্ব আয় ঘাটতির পাশাপাশি ঋণের সংকটও রয়েছে। ঋণ করার মতো যথেষ্ট টাকা ব্যাংকেও নেই। ফলে সরকারের টাকার সংকট বেড়েছে। অন্যদিকে সঞ্চয়পত্রের মাধ্যমে সরকারের ধার নেয়ার পরিকল্পনা বিনষ্ট হয়ে যেতে বসেছে। ধার নেয়ার পরিবর্তে উল্টো ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হচ্ছে। এই অর্থও পরিশোধ করতে হচ্ছে অর্থব্যবস্থার অন্য খাত থেকে ঋণ নিয়ে। এ ছাড়া ডলার সংকটের মধ্যে বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়ছে। ঋণ বিনিয়োগকারী সংস্থা এবং চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় ভিত্তিতে নেয়া কঠিন শর্তের অনেক ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে। এসব সংকট মেটাতে বিদেশি তহবিল পাওয়ার চেষ্টা করছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো ও সরকার। ঋণের সংকটে অনেক প্রকল্পের কাজও কমিয়ে দিয়েছে। ফলে সরকার ডলারের পাশাপাশি টাকা খরচেও ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই মাস পর আবারো রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। সবশেষে রিজার্ভ দাঁড়িয়েছে ১৯.৯৪ বিলিয়ন ডলারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্ত্রীকে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘রাজনৈতিক বিদ্বেষে’ দেড়যুগেও চাকা ঘোরেনি খাওয়ার স্যালাইন কারখানার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেয়া হয়েছে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল রিচার্জে বিপুল কর কেটে নেয়া অযৌক্তিক -উপদেষ্টা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে -মন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিক্ষার্থীরা ইউনিফর্ম পরেও শিক্ষক-মন্ত্রীদের নিয়ে বাজে উক্তি করে -শিক্ষামন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে -রিজভী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)