সংকট কাটেনি: নিম্নমানের ই-প্রযুক্তি পণ্যে ঝুঁকছেন ক্রেতারা
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ তাসি, ১৩৯০ শামসী সন, ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৫ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
লকডাউনের পর থেকে ল্যাপটপ, কম্পিউটারের দাম দিন দিন বাড়ছে। গত বছরের বাজেটে প্রযুক্তি পণ্যের ওপর ভ্যাট ও যুদ্ধের কারণে পণ্যের দাম চলে গেছে ক্রেতার নাগালের বাইরে। ল্যাপটপ মনিটর, সিপিউর দাম আকাশচুম্বি। রয়েছে প্রসেসর, প্রিন্টার, র্যাম ও অ্যাকসেসরিজ সংকট।
অন্যদিকে দাম বাড়ায় পাড়া-মহল্লার কম্পিউটার দোকানে নন চ্যানেলে আনা প্রযুক্তি পণ্যের বিক্রি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি জটিলতায় এক বছরের ব্যবধানে প্রযুক্তি পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩০ শতাংশ। তাদের বেচাকেনাও কমেছে। ক্রেতারা বাধ্য হয়ে নিম্নমানের লাগেজ পার্টির পণ্য কিনছেন। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রযুক্তি পণ্যের উচ্চমূল্য বড় বাধা বলে জানান খাত সংশ্লিষ্টরা।
অন্যদিকে ক্রেতারা বলছেন, গত দুই বছরে প্রযুক্তি পণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। মোটামুটি ভালো কনফিগারেশনের ল্যাপটপ মিলছে না ৫০ হাজার টাকার নিচে। অন্যদিকে পিসি বিল্ড বা পূর্ণাঙ্গ পিসি পেতে খরচ করতে হচ্ছে ৩০ হাজার টাকার বেশি। আবার প্রযুক্তি পণ্য সারাতেও খরচ বাড়ছে। যুদ্ধের প্রভাব স্বীকার করে তারা বলছেন, সরকারকে এখাতে ভর্তুকি দিতে হবে। কিংবা দেশীয় ইলেকট্রনিক প্রতিষ্ঠানগুলোর পণ্যের মান ভালো করতে এগিয়ে আসতে হবে।
বাজারে ইনটেল ও এমডি প্রসেসরের সংকট আছে। ল্যাপটপ, মনিটর, মাদার বোর্ডসহ অন্য অ্যাকসেসরিজের সংকট আছে। তবে সেটা সাময়িক। কিন্তু দাম দিন দিন বাড়ছে। এবং এটা আরও বাড়বে। প্রযুক্তি পণ্যের বাজার সম্পর্কে জানতে চাইলে এমনটাই জানান বিসিএস কম্পিউটার সিটির ফাসট্র্যাক সলিউশনের বিজনেস কো-অর্ডিনেটর মুনিম রহমান।
তিনি বলেন, এখানে ভ্যাট, ট্যাক্স দিয়ে মূল্য আকাশচুম্বি হয়ে গেছে। বাজারে নতুন নতুন পণ্য আসছে। গতকাল যে পণ্য বাজারে ছিল আজ তার বদলে অন্য পণ্য এসেছে। কম দামেরও কিছু নতুন পণ্য আসে। কিন্তু যেহেতু এলসি করতে এখন অনেক ঝামেলা, ডলার সংকট আমরা এখন নতুন পণ্য কম আনতে পারছি।
বিক্রেতাদের একজন বলেন, ভ্যাট-এআইটিসসহ আরও ১৫ শতাংশ যোগ হয়েছে গত বাজেটে। তার আগে ছিল ১৫ শতাংশের মতো। ভ্যাট দেয় ক্রেতা এটা ঠিক, তবে দাম যখন বেশি হয় এই মন্দার সময় ক্রেতা কিনতে পারেন না।
বিসিএস কম্পিউটর সিটির ব্যবসায়ী আশরাফুল বলেন, মানুষ কম দামে পণ্য চায়। এখন পাড়া-মহল্লাসহ বিভিন্ন মার্কেটে নন চ্যানেলে আনা প্রযুক্তি পণ্যের বিক্রি বেড়ে গেছে। ধরেন আসুস ভিভোবুক ১৫ যেটা এখন ৫০ হাজার থেকে ৫২ হাজার টাকা চলছে, সেটা নন চ্যানেলের দোকানে ৩৮ থেকে ৪০ হাজার টাকা। দাম কম হলেও ক্রেতারা প্রতারিত হচ্ছেন, কেননা তারা নতুন পণ্য পাচ্ছেন না। আবার নষ্ট হলে সার্ভিসিংটা ভালো পাচ্ছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












