সংকট উত্তরণে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণ দিলো চীন
, ৯ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ আশির, ১৩৯২ শামসী সন , ১০ মার্চ, ২০২৫ খ্রি:, ২৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
অর্থনৈতিক সংকট উত্তরণে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন। একইসঙ্গে পাকিস্তানকে দেওয়া ঋণ পরিশোধের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে চীন। গত শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি অর্থমন্ত্রী খুররম শেহজাদ।
বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ার পর পাকিস্তান তার আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য কাজ করছে। ঋণের প্রথম কিস্তি বর্তমানে পর্যালোচনাধীন। এই ধাপে সফল হলে পাকিস্তান অতিরিক্ত ১ বিলিয়ন ডলার ঋণ পাবে।
নগদ অর্থ সংকটে থাকা পাকিস্তানকে ঋণ দিতে আইএমএফের একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল বিদেশি অর্থায়ন নিশ্চিত করা। বৈশ্বিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ রেটিং জানিয়েছে, পাকিস্তানকে ২০২৫ অর্থবছরে ২২ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে।
গত ডিসেম্বরে প্রকাশিত বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন অনুসারে, চীন প্রায় ২৯ বিলিয়ন ডলার ঋণ দিয়ে পাকিস্তানের বৃহত্তম ঋণদাতা হয়ে উঠেছে।
এদিকে, দুই বিলিয়ন ডলারের ঋণের চুক্তি অনুযায়ী, চলতি মাসের ২৪ তারিখ এই ঋণ পরিশোধের কথা ছিল। তবে পাকিস্তানের নাজুক অর্থনীতি এ ঋণ দিতে অক্ষম বললেই চলে। তাই এ বর্ধিত মেয়াদ দেশটির জন্য লাভজনক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












